সাতক্ষীরায় দুর্বৃত্তের ছোড়া বিস্ফোরকে দুই জন আহত

সাতক্ষীরা প্রতিনিধি
১২ ডিসেম্বর ২০২৫, ১৬:৪৬ আপডেট : ১২ ডিসেম্বর ২০২৫, ১৬:৪৬

সাতক্ষীরায় ওয়াইফাই লাইনের তার কাটার সময় আটক এক ব্যক্তিকে ছিনিয়ে নিতে দুর্বৃত্তদের নিক্ষেপ করা বিস্ফোরকজাতীয় বস্তুতে দুই জন আহত হয়েছেন। শুক্রবার (১২ ডিসেম্বর) ভোরে সদর উপজেলার শাকরা গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন— সদর উপজেলার হাড়দ্দাহ গ্রামের নাসির উদ্দিন (৩৮) ও দেবহাটা উপজেলার কোমরপুর গ্রামের শাহিনুর রহমান (৩০)। তারা সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

চিকিৎসাধীন শাহিনুর রহমান জানান, ভোরের দিকে দুটি মোটরসাইকেলে চার জন ব্যক্তি এসে শাকরা গ্রামের সাহেব আলীর বাড়ির সামনে ওয়াইফাই লাইনের তার কাটার চেষ্টা করছিল। বিষয়টি টের পেয়ে স্থানীয় কয়েকজন গিয়ে একজনকে আটক করেন।

তিনি বলেন, ‘আমরা একজনকে ধরার পর বাকিরা এসে বিস্ফোরক সদৃশ বস্তু ছুড়ে তাকে ছিনিয়ে নেয়। তখন আমার পেটে ছররা লাগে।’ দ্রুত স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নেন।

সাতক্ষীরা সদর থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম বলেন, ঘটনাটি ওয়াইফাই ব্যবসার দ্বন্দ্ব থেকে ঘটেছে। এক পক্ষের লোকজন তার কাটতে গেলে অপরপক্ষের লোকজন একজনকে আটক করে। তাকে উদ্ধার করতে এসে অপরপক্ষ বিস্ফোরকজাতীয় বস্তু ব্যবহার করে।

তিনি আরও বলেন, এটি গুলিবর্ষণের ঘটনা নয়। ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল ও বিস্ফোরক জাতীয় কিছু সামগ্রী উদ্ধার করা হয়েছে। ঘটনার বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে।

/এফআর/
সম্পর্কিত
ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসাশিক্ষককে থাপ্পড়, ভিডিও ভাইরাল
ছাত্রীকে হুজুরের যৌন হয়রানি, মাদ্রাসায় আগুন দিলেন স্থানীয়রা
এমপির ভাতিজা পরিচয়ে সাংবাদিকদের কাছে চাঁদা দাবির অভিযোগ
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
টঙ্গীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ: দগ্ধ তিনজনই মারা গেছেন
টঙ্গীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ: দগ্ধ তিনজনই মারা গেছেন
বিশ্ববাজারে পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
বিশ্ববাজারে পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
জাতীয় সামার অ্যাথলেটিকস প্রতিযোগিতা উদ্বোধন করলেন রাষ্ট্রপতি
জাতীয় সামার অ্যাথলেটিকস প্রতিযোগিতা উদ্বোধন করলেন রাষ্ট্রপতি
সর্বাধিক পঠিত
থানায় গিয়ে নিরাপত্তা চাইলেন রুমিন ফারহানা, ওসি বললেন ‘মব সৃষ্টির কথা’
থানায় গিয়ে নিরাপত্তা চাইলেন রুমিন ফারহানা, ওসি বললেন ‘মব সৃষ্টির কথা’
আপনার টাকা কোথায় রাখবেন
আপনার টাকা কোথায় রাখবেন
এইচএসসির ফল প্রকাশের তারিখ: ফেল করলে তিন মাসে পরীক্ষার সুযোগ
এইচএসসির ফল প্রকাশের তারিখ: ফেল করলে তিন মাসে পরীক্ষার সুযোগ
রিকশা থেকে নামার পরই মায়ের সামনে মেয়েকে গুলি করে হত্যা
রিকশা থেকে নামার পরই মায়ের সামনে মেয়েকে গুলি করে হত্যা
ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত
ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত