এক সপ্তাহ ধরে নিখোঁজ এনসিপি নেতার বাবা

মেহেরপুর প্রতিনিধি
১৫ ডিসেম্বর ২০২৫, ২২:৪২আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৫, ২২:৪২

এক সপ্তাহ পার হলেও সন্ধান মেলেনি মেহেরপুরের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা তানিমের পিতা কামরুল ইসলামের। গত এক সপ্তাহ ধরে নিখোঁজ তিনি। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক ও এনসিপির জেলা কমিটির সদস্য তামিম ইসলামের বাবা কামরুল ইসলাম। এ ঘটনায় পরিবারজুড়ে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।

নিখোঁজ কামরুল ইসলাম একজন ফিলিং স্টেশন ব্যবসায়ী ও মেহেরপুর জেলা ট্রাক ও ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক। তিনি মেহেরপুর সরকারি কলেজপাড়ার বাসিন্দা ও হায়দার আলীর ছেলে। এ ঘটনায় তার ছেলে তামিম ইসলাম মেহেরপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

তামিম ইসলাম জানান, গত ৮ ডিসেম্বর তার বাবা একটি মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর আর ফেরেননি। নিখোঁজের সময় তিনি কালো রঙের প্যান্ট, লাল গেঞ্জি এবং নীল রঙের ব্লেজার পরিহিত ছিলেন।

তিনি আরও বলেন, ঘটনার পর থেকে আত্মীয়-স্বজনের বাড়িসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজ নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকেও এখনও সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। এতে করে পরিবারটি চরম দুশ্চিন্তা ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে।

মেহেরপুর সদর থানার ওসি হুমায়ুন কবির বলেন, নিখোঁজ ব্যক্তির সন্ধানে বিভিন্নভাবে অনুসন্ধান চালানো হচ্ছে। তার ব্যবহৃত মোবাইল ফোনটি বর্তমানে বন্ধ পাওয়া যাচ্ছে।

অপহরণের আশঙ্কা আছে কি না এমন প্রশ্নের উত্তরে তিনি জানান, এখনও তেমন কোনও লক্ষণ পাওয়া যায়নি। তবে দ্রুত সন্ধান পেতে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

/এফআর/
সম্পর্কিত
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ