রাশেদ খাঁনকে অবাঞ্চিত ঘোষণা করে বিক্ষোভ

ঝিনাইদহ প্রতিনিধি
২৭ ডিসেম্বর ২০২৫, ০০:২৫আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৫, ০০:২৫

ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ ও সদরের আংশিক) আসনে বিএনপির জোটের প্রার্থী গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁনকে অবাঞ্চিত ঘোষণা করেছে উপজেলা বিএনপির একটি পক্ষ। একইসঙ্গে কাফনের কাপড় পরে বিক্ষোভ মিছিলও করেছেন তারা।

শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকালে কালীগঞ্জ শহরের প্রধান বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে শহর ঘুরে একই স্থানে গিয়ে বিক্ষোভ মিছিলটি শেষ হয়। মিছিলে অংশ নেওয়া অনেকের পরনে ছিল কাফনের কাপড়। এ সময় তারা রাশেদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।

বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন ঝিনাইদহ-৪ আসন থেকে বিএনপির মনোনয়নপ্রত্যাশী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ ও জেলা বিএনপির উপদেষ্টা মন্ডলীর সদস্য মুর্শিদা জামান বেল্টু। এ সময় তারা রাশেদ খানকে বহিরাগত আখ্যা দিয়ে তাকে অবাঞ্চিত ঘোষণা করেন। একইসঙ্গে আগামী ২৮ ডিসেম্বরের মধ্যে বিএনপির কাউকে মনোনয়ন দেওয়ার দাবি জানান।

সমাবেশে বক্তারা বলেন, আসনটিতে বিএনপির মনোনীত প্রার্থী রাশেদ খান এ সংসদীয় আসনের বাসিন্দা নন। তিনি ঝিনাইদহ-২ আসনে গত ৪/৫ দিন আগেও গণসংযোগ করেছেন। এখানে টাকার বিনিময়ে তাকে চাপিয়ে দেওয়া হয়েছে। এমন ব্যক্তিকে তারা কোনোভাবেই মেনে নেবেন না। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বিষয়টি বিবেচনায় নিয়ে পুনর্বিবেচনার অনুরোধ করেছেন নেতাকর্মীরা।

কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ইলিয়াস রহমান মিঠু বলেন, বিগত ১৭ বছরে আমরা হামলা-মামলার শিকার হয়েছি। বিএনপির মনোনয়ন প্রত্যাশী তিনজন নেতাকর্মীদের খোঁজখবর রেখেছেন। কিন্তু হঠাৎ করে বহিরাগত একজনকে চাপিয়ে দেওয়া হয়েছে।

বিএনপির মনোনয়নপ্রত্যাশী সাইফুল ইসলাম ফিরোজ বলেন, ঝিনাইদহ-৪ আসন থেকে আমরা তিনজন মনোনয়ন চেয়েছিলাম। কিন্তু বিএনপির কাউকে মনোনয়ন না দিয়ে টাকার বিনিময়ে বহিরাগত ব্যক্তিকে প্রার্থী ঘোষণা করা হয়েছে। আমাদের নেতা তারেক রহমান দুই দিন আগে দেশে আসলে হয়তো এমন ঘটনা ঘটতো না। আমি টাকার কাছে হেরে গিয়েছি।

/এএম/এস/
সম্পর্কিত
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি