রাশেদ খাঁনের বিপক্ষে লড়তে মনোনয়নপত্র জমা দিলেন বিএনপি নেতা সাইফুল

ঝিনাইদহ প্রতিনিধি
২৯ ডিসেম্বর ২০২৫, ১৯:২৬ আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৫, ১৯:৪৫

ঝিনাইদহ-৪ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন গণ অধিকার পরিষদ ছেড়ে সদ্য বিএনপিতে যোগ দেওয়া রাশেদ খাঁন। সোমবার বেলা আড়াইটার দিকে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা রেজওয়ানা নাহিদের কাছে মনোনয়নপত্র জমা দেন। তবে তার প্রতিদ্বন্দ্বী হিসেবে লড়তে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন।

মনোনয়নপত্র জমা দেওয়ার সময় রাশেদ খাঁনের সঙ্গে ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ, সদ্য পদত্যাগ করা অ্যাটর্নি জেনারেল ও ঝিনাইদহ-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মো. আসাদুজ্জামান, ঝিনাইদহ-৩ আসনে বিএনপির প্রার্থী মেহেদী হাসান রনি, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, কালীগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক আতিয়ার রহমানসহ নেতাকর্মীরা।

আমাকে তারেক রহমান মনোনয়ন দিয়ে পাঠিয়েছেন উল্লেখ করে রাশেদ খাঁন বলেন, ‘আমি ঝিনাইদহ-৪ আসনের সার্বিক উন্নয়নে কাজ করতে চাই। নির্বাচিত হলে শিক্ষা, চিকিৎসা, কৃষি ও যোগাযোগ খাতে সমান গুরুত্ব দেওয়া হবে। কোনও দলাদলি থাকবে না।’

জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ বলেন, ‌‘রাশেদ খাঁন কোনও একক ব্যক্তি নন, তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনীত প্রার্থী। এই সংকটময় সময়ে ব্যক্তি নয়, দলকে প্রাধান্য দিয়ে সব ভেদাভেদ ভুলে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানাই। সেইসঙ্গে মনোনয়নপ্রত্যাশী নেতাদের ঐক্যবদ্ধভাবে নির্বাচনে কাজ করার আহ্বান জানাই।’

এদিকে স্থানীয় কাউকে মনোনয়ন না দেওয়ায় এলাকায় বিএনপির একটি অংশের মধ্যে ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে। ক্ষুব্ধ নেতাকর্মীরা কাফনের কাপড় পরে বিক্ষোভ করেন। দলীয় মনোনয়ন না পেয়ে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও ঝিনাইদহ-৪ আসনের মনোনয়নপ্রত্যাশী সাইফুল ইসলাম স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন। গত শনিবার সন্ধ্যায় কালীগঞ্জ শহরের নিমতলা দলীয় কার্যালয়ে আয়োজিত এক কর্মিসমাবেশে তিনি এ ঘোষণা দেন। 

সোমবার বেলা দেড়টার দিকে ঝিনাইদহ-৪ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন সাইফুল ইসলাম। মনোনয়ন জমা দেওয়ার পর উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি, আমাদের নেতা তারেক রহমান নিশ্চয়ই ধানের শীষ আমার হাতে তুলে দেবেন। ধানের শীষ ফিরে না পাওয়া পর্যন্ত আমার সংগ্রাম চলবে।’

প্রসঙ্গত, ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ উপজেলা ও সদর উপজেলার চারটি ইউনিয়ন) আসনে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁনকে চূড়ান্তভাবে বিএনপির দলীয় মনোনয়ন দেওয়া হয়। ২৭ ডিসেম্বর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুল দিয়ে বিএনপিতে যোগ দেন তিনি।

/এএম/এমওএফ/
সম্পর্কিত
মিষ্টির শূন্য আসনে বিএনপির মনোনয়ন নিলেন ৬৭ জন
জুয়া বন্ধের ঘোষণা দেওয়া বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার
বিএনপি বিনা ভোটে ক্ষমতায় যাওয়ার পরিকল্পনা করছে না: শাহে আলম
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক