যশোরে জুলাইযোদ্ধাকে ছুরিকাঘাত, এলাকায় আতঙ্ক 

যশোর প্রতিনিধি 
০৪ জানুয়ারি ২০২৬, ১৩:০৪আপডেট : ০৪ জানুয়ারি ২০২৬, ১৩:০৪

জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ যশোরের এনাম সিদ্দিকিকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। রবিবার (৪ জানুয়ারি) সকালে নিজ গ্রাম যশোর সদর উপজেলার হৈবতপুর ইউনিয়নের এনায়েতপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত এনাম সিদ্দিকিকে দ্রুত উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি ওই গ্রামের মৃত খন্দকার আমিনুল্লাহর ছেলে।

স্বজনরা জানান, রবিবার সকাল সাড়ে আটটার দিকে এনাম সিদ্দিকি প্রতিদিনের মতো হাঁটাহাঁটির উদ্দেশে বাড়ি থেকে বের হন। এ সময় এনায়েতপুর পীরবাড়ির সামনে অজ্ঞাত দুই ব্যক্তি তার গতিরোধ করে। একপর্যায়ে দুর্বৃত্তরা প্রথমে লাঠি দিয়ে তার মাথায় আঘাত করে। পরে ডান বুকে, বাম হাতের ডানা ও কাঁধে চাকু দিয়ে এলোপাতাড়ি আঘাত করে পালিয়ে যায়। এতে তিনি রক্তাক্ত জখম হন। পরে পরিবারের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে আহত অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বিচিত্র মল্লিক জানান, তার শরীরের কয়েকটি স্থানে জখমের চিহ্ন পাওয়া গেছে। তবে তিনি আশঙ্কামুক্ত।

এদিকে, এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ছুরিকাঘাতের খবর শুনে আহত এনামের চিকিৎসান খোঁজ খবর নিতে হাসপাতালে যান বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তিনি।

নেতাকর্মীরা জানিয়েছেন, এনাম জুলাই আন্দোলনে ঢাকাতে মাথায় গুলিবিদ্ধ হয়েছিলেন। চিকিৎসার অবহেলায় অসুস্থ হয়ে পড়লে এনামের চিকিৎসার দায়িত্ব নেন বিএনপি খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। সম্প্রতি অমিতের সঙ্গে যশোর-৩ আসনে মনোনয়ন সংগ্রহকালে তিনি উপস্থিত ছিলেন। হঠাৎ এনামকে ছুরিকাঘাত ঘটনা রাজনৈতিক না ব্যক্তিগত বিরোধ সেটা পরিষ্কার না। 

এই ঘটনায় বিবৃতি দিয়েছেন যশোর-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও বিএনপি খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, এ ঘটনায় নিন্দনীয় কাজ। ঘটনার পর দলীয় নেতাকর্মীরা দ্রুত হাসপাতালে ছুটে যান এবং এনাম সিদ্দিকির চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি। 

এ বিষয়ে যশোর কোতোয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘটনায় জড়িতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

/এফআর/
সম্পর্কিত
নরসিংদীতে দুই হিজড়াকে ছুরিকাঘাত, একজনের মৃত্যু
জুলাই হত্যাচেষ্টা মামলাশীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের মেয়ে খাদিজা গ্রেফতার
বিকাশ কর্মীকে ছুরিকাঘাত করে ১ লাখ ৬০ হাজার টাকা ছিনতাই
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে