কেসিসির ২ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত

খুলনা প্রতিনিধি
০৪ এপ্রিল ২০১৬, ০৫:২২আপডেট : ০৪ এপ্রিল ২০১৬, ০৫:২৮

খুলনা সিটি করপোরেশন খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) ২ জন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একইসঙ্গে একজনকে তিনমাসের জন্য অব্যাহতি দেওয়া হয়েছে।  দণ্ডপ্রাপ্তরা হলেন, সহকারী কনজারভেন্সি অফিসার মোজাম্মেল হক মিলন, লাইসেন্স অফিসার (যানবাহন) কাজী ইমরুল হাসান ও সহকারী লাইসেন্স অফিসার (যানবাহন) আব্দুস সাত্তার মোল্লা। রবিবার বিকেলে কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা গোকুল কৃষ্ণ ঘোষ স্বাক্ষরিত অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।
কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা জানান, অর্থ আত্মসাতের ঘটনাটি তদন্তাধীন রয়েছে। 

শাস্তিপ্রাপ্ত সাবেক সিনিয়র লাইসেন্স অফিসার বর্তমানে সহকারী কনজারভেন্সি অফিসার মোজাম্মেল হক মিলন ও লাইসেন্স অফিসার (যানবাহন) কাজী ইমরুল হাসানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একইসঙ্গে ৭ কর্ম দিবসের মধ্যে কারণ দর্শানোর জবাব দিতে বলা হয়েছে। সহকারী লাইসেন্স অফিসার (যানবাহন) আব্দুস সাত্তার মোল্লাকে ৩ মাসের জন্য চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তিনি কেসিসির মাস্টার রোল কর্মচারী।
উল্লেখ্য, এই ৩ জনের বিরুদ্ধে ইতোপূর্বে বিলবোর্ডের প্রায় কোটি টাকা আত্মসাতের অভিযোগ ওঠে। এরপর ঘটনাটি নিয়ে নড়েচড়ে বসে কেসিসি কর্তৃপক্ষ।

/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী