চাঁদাবাজদের বুকে টেনে নিয়ে হাতে সম্মানের কাজ তুলে দিতে চাই: জামায়াত আমির

কুষ্টিয়া প্রতিনিধি
২৬ জানুয়ারি ২০২৬, ১৫:৩৪আপডেট : ২৬ জানুয়ারি ২০২৬, ১৫:৩৪

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘যারা চাঁদাবাজি করছেন তাদের বুকে টেনে নিয়ে সম্মানের কাজ তুলে দিতে চাই। চাঁদাবাজি যদি সত্যিই অভাবের কারণে করে থাকেন, তাহলে আল্লাহ প্রদত্ত রিজিক ভাগাভাগি করে খেতে রাজি আছি।’

সোমবার (২৬ জানুয়ারি) সকালে কুষ্টিয়া শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে নির্বাচনি জনসভায় তিনি এ কথা বলেন।

জামায়াত আমির বলেন, ‘আমরা বলেছিলাম অন্যায়ভাবে কাউকে কোনও মিথ্যা মামলার আসামি করা হবে না। আমরা কাউকে মিথ্যা মামলার আসামি করিনি। মিথ্যা মামলাও করিনি। আমাদের ৮টি মামলায় আসামি মাত্র একজন করে। সে জায়গায় কেউ কেউ মনের মাধুরী মিশিয়ে মামলা করেছেন। শত শত মানুষকে মামলার আসামি করেছেন। এসব মামলা নিয়ে বাণিজ্য চলছে।’

তিনি বলেন, ‘আমাদের নির্বাচনি প্রচারণায় দিশেহারা হয়ে অনেকে মা-বোনদের গায়ে হাত দিয়েছে। আমরা বলি তোমাদের ঘরেও তো মা বোন আছে। যেকোনও কিছুর বিনিময়ে আমাদের মা-বোনদের সম্মান আমরা রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ।’

কুষ্টিয়ার চালকলে চাঁদাবাজি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন জামায়াত আমির। তিনি বলেন, ‘এই কুষ্টিয়ার চালকল থেকে দেশের বিভিন্ন প্রান্তে চাল যাচ্ছে। প্রতিটি ট্রাক থেকে বেসরকারি খাজনা আদায় করা হয়। চাঁদা বললে মানুষ লজ্জা পায়, তো এ জন্য বললাম বেসরকারি খাজনা। প্রতি ট্রাকে ৫ হাজার। ট্রাকের ড্রাইভার থেকে চালকলের মালিক পর্যন্ত সবাই অতিষ্ঠ। আমরা দেশের সব মানুষের হাতে মর্যাদার কাজ তুলে দেবো। যারা চাঁদাবাজি করো তোমাদের হাতেও আমরা সম্মানের কাজ তুলে দেবো সেদিন তোমরাও সম্মানের সঙ্গে এ দেশে বসবাস করবে।’

আসন্ন নির্বাচনের প্রসঙ্গ উল্লেখ করে জামায়াত আমির বলেন, ‘দফায় দফায় অনেক দলকে বাংলাদেশ পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে। আপনারা কী করছেন তাও আমরা দেখেছি। এবার আমরা দাঁড়িপাল্লাকে দেখতে চাই।’

/এফআর/
সম্পর্কিত
বিএনপিতে যোগ দিলেন জামায়াতের অর্ধশতাধিক নেতাকর্মী
জামায়াত আমিরের সঙ্গে জাপানের নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যানের সাক্ষাৎ
অভিনেত্রী বাঁধনের ওপর হামলার নিন্দা জানালো মহিলা জামায়াত
সর্বশেষ খবর
জাতিসংঘে তারেক রহমান ও বাংলাদেশের প্রতি ড. খলিলুর রহমানের গভীর কৃতজ্ঞতা প্রকাশ 
জাতিসংঘে তারেক রহমান ও বাংলাদেশের প্রতি ড. খলিলুর রহমানের গভীর কৃতজ্ঞতা প্রকাশ 
ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, মাদ্রাসা শিক্ষককে মারধর করে পুলিশে সোপর্দ
ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, মাদ্রাসা শিক্ষককে মারধর করে পুলিশে সোপর্দ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ব্যানার টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু 
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ব্যানার টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু 
বাংলাদেশের বরখাস্ত কোচ চাকরি পেলেন যুক্তরাষ্ট্রের ক্লাবে
বাংলাদেশের বরখাস্ত কোচ চাকরি পেলেন যুক্তরাষ্ট্রের ক্লাবে
সর্বাধিক পঠিত
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার