ভৈরব নদে ৯০০ মেট্রিক টন কয়লা বোঝাই কার্গো জাহাজ ডুবি

যশোর প্রতিনিধি
১০ ফেব্রুয়ারি ২০২৬, ২১:৩৩আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ২১:৩৩

যশোরের শিল্পাঞ্চল নওয়াপাড়ায় ভৈরব নদে ৯০০ মেট্রিক টন কয়লা বোঝাই একটি কার্গো জাহাজ ডুবে গেছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) অভয়নগর উপজেলার ভাঙ্গাগেট এলাকায় মীর রাসেল ঘাটে এ দুর্ঘটনা ঘটে। ডুবে যাওয়া জাহাজটির নাম ‌‘এমভি আরাফাতের নূর’। আমদানিকারক প্রতিষ্ঠান সাহারা এন্টারপ্রাইজ আফ্রিকা থেকে কয়লাগুলো আমদানি করে নওয়াপাড়ায় এনেছিল।

প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, আফ্রিকা থেকে বড় জাহাজে (মাদার ভেসেল) কয়লা মোংলা সমুদ্রবন্দরের হাড়বাড়িয়া ৪ নম্বর ঘাটে আনা হয়। পরে সেখান থেকে ৩১ জানুয়ারি ছোট কার্গো জাহাজ এমভি আরাফাতের নূরে কয়লা বোঝাই করে নওয়াপাড়া নদীবন্দরের রাজঘাট এলাকায় নোঙর করা হয়।

সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কয়লা আনলোডের উদ্দেশে জাহাজটি ভাঙ্গাগেট এলাকায় মীর রাসেল ঘাটে আনা হয়। মধ্যরাতে ভাটার সময় জাহাজটির দুটি দড়ি ছিঁড়ে গেলে এটি কাত হয়ে যায়। এরপর মঙ্গলবার ভোরে দিকে জাহাজে পানি প্রবেশ শুরু হয় এবং ধীরে ধীরে সেটি নদীতে ডুবে যায়।

এমভি আরাফাতের নূরের মাস্টার দিদারুল আলম জানান, জাহাজে থাকা ৮ জন ক্রু সদস্য সবাই নিরাপদ রয়েছেন। এ ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। আমদানিকারক প্রতিষ্ঠান সাহারা এন্টারপ্রাইজ।

নওয়াপাড়া থানার ওসি মোহাম্মদ রিদুয়ান কবির বলেন, ডুবে যাওয়া জাহাজে থাকা প্রায় ৯০০ মেট্রিক টন কয়লার বাজারমূল্য আনুমানিক দেড় কোটি টাকা। উদ্ধার কার্যক্রম শেষ হলে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নির্ধারণ করা যাবে।

নওয়াপাড়া নদীবন্দর টার্মিনাল ভবনের উপ-পরিচালক মাসুদ পারভেজ জানান, ঘটনার খবর পাওয়ার পর মঙ্গলবার সকাল থেকেই বিআইডব্লিউটিএর উদ্যোগে উদ্ধার কাজ শুরু করা হয়েছে। দুর্ঘটনার কারণ তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

/এফআর/
সম্পর্কিত
ভারত-পাকিস্তানের জাহাজসহ ৪৫টি নৌযান ইরানের কালো তালিকায়
বাংলাদেশিসহ ২৪ নাবিক নিয়ে ওড়িশা উপকূলে জাহাজডুবি, উদ্ধার ২
চট্টগ্রাম বন্দরে এক বছরে রাজস্ব বেড়েছে ৯৯৯ কোটি টাকা
সর্বশেষ খবর
‘ইরান যুদ্ধ তুচ্ছ ঘটনা’: পারমাণবিক ঘাঁটি ‘পিকঅ্যাক্স মাউন্টেনে’ হামলার হুমকি ট্রাম্পের
‘ইরান যুদ্ধ তুচ্ছ ঘটনা’: পারমাণবিক ঘাঁটি ‘পিকঅ্যাক্স মাউন্টেনে’ হামলার হুমকি ট্রাম্পের
টিভিতে আজকের খেলা (৫ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ সেপ্টেম্বর, ২০২৬)
মালয়েশিয়া থেকে সমুদ্রপথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের চেষ্টা, ৮ বাংলাদেশিসহ আটক ১৬
মালয়েশিয়া থেকে সমুদ্রপথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের চেষ্টা, ৮ বাংলাদেশিসহ আটক ১৬
নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ১৩ সদস্য আটক
নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ১৩ সদস্য আটক
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?