কুষ্টিয়ার ৪ আসনের তিনটিতে জামায়াত একটিতে এগিয়ে বিএনপি

কুষ্টিয়া প্রতিনিধি
১২ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:০৫আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:০৫

কুষ্টিয়ার চারটি আসনের মধ্যে তিনটিতে জামায়াতে ইসলামী এবং একটি আসনে বিএনপি এগিয়ে আছে। বৃহস্পতিবার রাতে কুষ্টিয়া জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. ইকবাল হোসেন এ তথ্য জানান। 

এর মধ্যে কুষ্টিয়া-১ আসনের ১৩৫টি ভোটকেন্দ্রের মধ্যে ৫০টির প্রাপ্ত ফলাফলে বিএনপির প্রার্থী রেজা আহাম্মেদ ধানের শীষ প্রতীকে ৫৭ হাজার ৯৪০ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী জামায়াতের প্রার্থী বেলাল উদ্দিন দাঁড়িপাল্লা প্রতীকে ৩২ হাজার ৯১৩ ভোট পেয়েছেন।

কুষ্টিয়া-২ আসনে ১৭০টি ভোটকেন্দ্রের মধ্যে ৪১টির প্রাপ্ত ফলাফলে জামায়াতের প্রার্থী আব্দুল গফুর দাঁড়িপাল্লা প্রতীকে ৪৯ হাজার ৩২৪ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী রাগীব রউফ চৌধুরী ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৩৩ হাজার ৬৩৫ ভোট। 

কুষ্টিয়া-৩ আসনে জামায়াতের প্রার্থী আলোচিত ইসলামি বক্তা মুফতি আমির হামজা প্রাপ্ত ভোটের ফলাফলে এগিয়ে রয়েছেন। তিনি ১৪২টি কেন্দ্রের মধ্যে ২২টি কেন্দ্রের ফলাফলে এগিয়ে আছেন। আমির হামজা দাঁড়িপাল্লা প্রতীকে ২৯ হাজার ৮৫৩ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মো. জাকির হোসেন সরকার ধানের শীষ প্রতীকে ১৯ হাজার ৭৩৫ ভোট পেয়েছেন।

কুষ্টিয়া-৪ আসনে ১৫২টি ভোটকেন্দ্রের মধ্যে ৯৮টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে জামায়াতের প্রার্থী মো. আফজাল হোসেন দাঁড়িপাল্লা প্রতীকে ৯২ হাজার ৮২৯ ভোট পেয়ে এগিয়ে আছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী সৈয়দ মেহেদী আহমেদ রুমি ধানের শীষ প্রতীকে ৮৬ হাজার ৪৪০ ভোট পেয়েছেন।

/এএম/ 
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি