ত্রয়োদশ সংসদ নির্বাচনে বাগেরহাটের চারটি আসনের তিনটিতে জামায়াত ও বিএনপি একটিতে জয়ী হয়েছে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ভোরে বাগেরহাট জেলা রিটার্নিং কর্মকর্তা গোলাম মোহা. বাতেন এ ফলাফল ঘোষণা করেন।
বাগেরহাট-১ (ফকিরহাট–মোল্লাহাট–চিতলমারী) আসনে জামায়াত মনোনীত অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান ১ লাখ ১৭ হাজার ৫২৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির কপিল কৃষ্ণ মণ্ডল ১ লাখ ১৪ হাজার ৩২৩ ভোট পেয়েছেন।
বাগেরহাট-২ (সদর ও কচুয়া) আসনে জামায়াত মনোনীত শেখ মনজুরুল হক রাহাদ ১ লাখ ১৭ হাজার ৭০৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন ৬৬ হাজার ৪০৯ ভোট পেয়েছেন।
বাগেরহাট-৩ (রামপাল–মোংলা) আসনে বিএনপি মনোনীত ড. শেখ ফরিদুল ইসলাম ১ লাখ ২ হাজার ৬৬১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর অ্যাডভোকেট আব্দুল ওয়াদুদ শেখ ৮৩ হাজার ৫৫০ ভোট পেয়েছেন।
বাগেরহাট-৪ (শরণখোলা–মোরেলগঞ্জ) আসনে জামায়াত মনোনীত অধ্যক্ষ আব্দুল আলীম ১ লাখ ১৬ হাজার ৬৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত সোমনাথ দে ৯৮ হাজার ৩২৬ ভোট পেয়েছেন।









