নড়াইলের দুই আসন বিএনপি ও জামায়াতের ভাগাভাগি

নড়াইল প্রতিনিধি
১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০৮আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০৮

ত্রয়োদশ সংসদ নির্বাচনে নড়াইল-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর আলম ৯৯ হাজার ৯৭৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। এ আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ওবায়দুল্লাহ কায়সার পেয়েছেন ৭৫ হাজার ২২৫ ভোট।

এ ছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা আব্দুল আজিজ ৬৩৫২ ভোট, জাতীয় পার্টির মিল্টন মোল্লা ৪৫১ ভোট, স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক বি এম নাগিব হোসেন ১১১৩ ভোট, লে. কর্নেল (অব.) এস এম সাজ্জাদ হোসেন ৮৯৮ ভোট, সুকেশ সাহা আনন্দ ৮৬৪ ভোট ও উজ্জ্বল মোল্লা ২৩০ ভোট পেয়েছেন।

নড়াইল-২ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আতাউর রহমান বাচ্চু ১ লাখ ১৮ হাজার ১৪২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। এ আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মনিরুল ইসলাম কলস প্রতীকে পেয়েছেন ৭৮ হাজার ৪৫৭ ভোট।

এ ছাড়া বিএনপি মনোনীত প্রার্থী ড. ফরিদুজ্জামান ফরহাদ ৪৫ হাজার ৪৬৩ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী অধ্যক্ষ মাওলানা তাজুল ইসলাম ৪ হাজার ৭২৯ ভোট, জাতীয় পার্টির খন্দকার ফায়েকুজ্জামান ফিরোজ ৬৮৮ ভোট, গণঅধিকার পরিষদের নুর ইসলাম ৩৩৯ ভোট, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী শোয়েব আলী ২২০ ভোট ও স্বতন্ত্র প্রার্থী ফরিদা ইয়াসমীন ২১৯ ভোট পেয়েছেন।

নড়াইল জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ড. মোহাম্মদ আবদুল ছালাম বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) গভীর রাতে ভোট গণনা শেষে এ ফলাফল ঘোষণা করেন।

/এফআর/
সম্পর্কিত
শেখ হাসিনা রাজনীতিতে লাশের সংস্কৃতি চালু করেছিলেন: রিজভী
জামায়াত বেশি বাড়াবাড়ি করলে ইনু-মেননের মতো অবস্থা হবে: নুরুল আমিন
নেপাল দূতাবাসের শোকবইয়ে জামায়াত সেক্রেটারির সই
সর্বশেষ খবর
দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘর্ষে জড়ালেন বিএনপিপন্থি আইনজীবীরা, নেপথ্যে কী
দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘর্ষে জড়ালেন বিএনপিপন্থি আইনজীবীরা, নেপথ্যে কী
শাহজালালে ৪৭৫ গ্রাম স্বর্ণালংকারসহ ২ জন আটক
শাহজালালে ৪৭৫ গ্রাম স্বর্ণালংকারসহ ২ জন আটক
নতুন পে-স্কেল হলো, এবার কি দুর্নীতি কমবে?
নতুন পে-স্কেল হলো, এবার কি দুর্নীতি কমবে?
একদিনে হামের উপসর্গে ৬, ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু
একদিনে হামের উপসর্গে ৬, ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
আজ স্বর্ণের দাম কত
আজ স্বর্ণের দাম কত