জেলা ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি গ্রেফতার

বরগুনা প্রতিনিধি 
১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০২:০৬আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০২:০৬

বরগুনায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের জেলা শাখার সিনিয়র সহসভাপতি সবুজ মোল্লাকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ। 

শনিবার (১৪ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে শহরের পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পিটিআই এলাকা থেকে গ্রেফতার করা হয়। সবুজ বরগুনা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের রফিক মোল্লার ছেলে। 

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সবুজকে গ্রেফতার করা হয়েছে। তিনি সদর থানায় দায়ের করা বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক আইনের এক মামলার এজাহারভুক্ত আসামি। আওয়ামী লীগ সরকারের আমলে বরগুনা বিএনপি কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে মামলাটি করা হয়। সেই মামলার এজাহারভুক্ত ৭৭ নম্বর আসামি তিনি। 

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আলীম বাংলা ট্রিবিউনকে বলেন, “সবুজ মোল্লাকে গ্রেফতারের জন্য আগে থেকেই অভিযান চলছিল। আজ রাতে গোপন সংবাদের পাশাপাশি প্রযুক্তির সহায়তায় অবস্থান শনাক্ত করে গ্রেফতার করা হয়েছে। রবিবার সকালে তাকে আদালতে পাঠানো হবে।”  

/এএম/এসটি/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের