১০ লাখ টাকা চাঁদা না পেয়ে আ.লীগ নেতার ওপর যুবদল কর্মীর হামলা

কুষ্টিয়া প্রতিনিধি
১৬ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:১৭আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:১৭

কুষ্টিয়া সদর উপজেলায় চাঁদার টাকা না পেয়ে ওমর ফারুক নামের এক আওয়ামী লীগ নেতার ওপর ওয়ার্ড যুবদল কর্মীর হামলার ঘটনা ঘটেছে। সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে সদর উপজেলার খাজানগর এলাকায় এ ঘটনা ঘটে।

ওমর ফারুক কুষ্টিয়া সদর উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও সদর উপজেলার খাজানগর এলাকার ফ্রেশ অ্যাগ্রো অটো রাইস মিলের মালিক। অভিযুক্ত হানিফ কবিরাজ সদর উপজেলার আইলচারা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের যুবদল কর্মী।

আওয়ামী লীগ নেতা ওমর ফারুক বলেন, ‘২০২৪ সালের ৫ আগস্টের পর হানিফ কবিরাজ নানা ধরনের ভয়ভীতি দেখিয়ে (মেরে ফেলা ও চোখ তুলে ফেলার হুমকি) আমার কাছ থেকে তিন দফায় ১৯ লাখ টাকা চাঁদা নিয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কিছুদিন আগে আমার কাছে আবারও ১০ লাখ দাবি করেছিল। বিষয়টি সে সময় আমি জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যসচিব ও বিএনপির প্রার্থী জাকির হোসেন সরকারকে জানাই। এ ঘটনার পর হানিফ কবিরাজ আমার ওপর ক্ষুব্ধ হয়। আজ বিকালে আমার প্রতিষ্ঠানের সামনে দাঁড়িয়ে ছিলাম। এ সময় হানিফ তার দল নিয়ে হঠাৎ আক্রমণ করে। হানিফ জানতে চায়, কেন চাঁদার বিষয়টি বিএনপির প্রার্থী জাকির হোসেনকে জানিয়ে দিয়েছি। এ সময় আমাকে মারধর করা হয়।’

এ ঘটনার পর চালকল এলাকার স্থানীয় বাসিন্দারা প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। তারা অবিলম্বে হানিফ কবিরাজের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। বিক্ষোভকারী ব্যক্তিরা কুষ্টিয়া-আলমডাঙ্গা আঞ্চলিক সড়ক অবরোধ করার চেষ্টা করেন। খবর পেয়ে সেখানে সেনা ও পুলিশ সদস্যরা গিয়ে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

বিক্ষোভকারীদের অভিযোগ, ২০২৪ সালের ৫ আগস্টের পর কুষ্টিয়া যুবদলের সমন্বয়ক আবদুল মাজেদের সঙ্গে থাকা হানিফ কবিরাজ খাজানগর এলাকার মিলমালিকদের হুমকি দিয়ে কোটি কোটি টাকা চাঁদা আদায় করেন। হানিফকে ব্যবহার করে মাজেদ মিলমালিকদের কাছ থেকে চাঁদার টাকা আদায় করেছেন। তাদের চাঁদাবাজির কারণে এলাকাবাসী অতিষ্ঠ।

এ বিষয়ে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যসচিব ও কুষ্টিয়া-৩ আসনে বিএনপির পরাজিত প্রার্থী মো. জাকির হোসেন সরকার তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেন। সেখানে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলাভঙ্গ, দলের নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থী কর্মকাণ্ডের কারণে কেন্দ্রীয় যুবদল হানিফ কবিরাজকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করেছে। তার কোনও ধরনের অপকর্মের দায়দায়িত্ব দল নেবে না।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, ‘ঘটনার খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে যায়। পরিস্থিতি এখন শান্ত রয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’

প্রসঙ্গত, কুষ্টিয়া-৩ (সদর) আসনের ১৪৩টি ভোটকেন্দ্রের প্রাপ্ত ফলাফলে জামায়াতের প্রার্থী মুফতি আমির হামজা দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ৮২ হাজার ৪৭৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মো. জাকির হোসেন সরকার ধানের শীষ প্রতীকে ১ লাখ ২৭ হাজার ৫৫৯ ভোট পেয়েছেন।

/এএম/ 
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের