খুলনায় ফ্যামিলি কার্ড পেলেন ৪১৫৮ জন

খুলনা প্রতিনিধি
১০ মার্চ ২০২৬, ১৭:৩৪আপডেট : ১০ মার্চ ২০২৬, ১৭:৩৪

খুলনা সিটি করপোরেশনের ১০ নম্বর ওয়ার্ডে প্রথম ধাপে চার হাজার ১৫৮ জনের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে। জেলায় পর্যায়ক্রমে পাঁচ হাজার ২৭৫ জনের মাঝে এ কার্ড বিতরণ করা হবে। মঙ্গলবার সকালে খালিশপুরের হাজী শরীয়তুল্লাহ বিদ্যাপীঠ প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ খুলনা-৩ আসনের এমপি রকিবুল ইসলাম বকুল।

প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকার বানানীর টিঅ্যান্ডটি খেলার মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন। অনুষ্ঠানটি অনলাইনে সরাসরি প্রচার করা হয়। আজ দেশের ১৪টি স্থানে পরীক্ষামূলকভাবে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করা হয়। হতদরিদ্র, দরিদ্র ও নিম্নবিত্ত এই তিন শ্রেণির নারীদের ৪৯ ধরনের তথ্য-উপাত্ত পিএম স্কোরিংয়ের মাধ্যমে প্রযুক্তির সহায়তায় বিশ্লেষণ করে উপকারভোগী বাছাই করা হয়। সারা দেশে আজ ৩৭ হাজার ৫৬৭ উপকারভোগী ফ্যামিলি কার্ড পাচ্ছেন।

হাজী শরীয়তুল্লাহ বিদ্যাপীঠ প্রাঙ্গণের অনুষ্ঠানে প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ বলেন, ‘সরকারের ২৩ দিনের মাথায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিশ্রুতির সফল বাস্তবায়ন ফ্যামিলি কার্ড। জুনের বাজেটের পর পরিপূর্ণ আকারে সবাইকে এই কার্ডের আওতায় আনা হবে। উন্নয়নের এই যাত্রা অব্যাহত রেখে দ্রুত সময়ে মিল-কলকারখানা, মৃত শিল্পনগরী পুনরুজ্জীবনের মাধ্যমে খুলনা আধুনিক শিল্পনগরীতে পরিণত হবে।’

বিশেষ অতিথি খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, ‘এখন ফ্যামিলি কার্ড পরবর্তীতে কৃষক কার্ড, স্বাস্থ্য কার্ড, ইমাম ও পুরোহিতদের সহায়তার প্রতিশ্রুতিও বাস্তবায়ন করা হবে।’

খুলনা বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথির বক্তৃতা করেন রেঞ্জ ডিআইজি মো. রেজাউল হক, কেএমপির পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, জেলা প্রশাসক আ. স. ম জামশেদ খোন্দকার, কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ ও অতিরিক্ত পুলিশ সুপার আলী হোসেন জামান।

/এএম/ 
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম