১২ ককটেলসহ এক ব্যক্তি গ্রেফতার

খুলনা প্রতিনিধি
১০ মার্চ ২০২৬, ১৯:৫৬আপডেট : ১০ মার্চ ২০২৬, ১৯:৫৬

যশোরের অভয়নগর থানাধীন উত্তর সিদ্ধিপাশ নাউলী আড়পাড়া এলাকা থেকে ১২টি ককটেলসহ জামাল নামক একজনকে গ্রেফতার করেছে র‍্যাব-৬। র‌্যাব ৬ এর কোম্পানি কমান্ডার মেজর এ টি এম ফজলে রাব্বী প্রিন্স এ তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাব ৬ এর মিডিয়া সেল থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‍্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল সোমবার (৯ মার্চ) সন্ধ্যা সোয়া ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে যশোর জেলার অভয়নগর থানাধীন উত্তর সিদ্ধিপাশ নাউলী আড়পাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সুলতান গাজী (৩৫) নামে একজনকে আটক করা হয়। তার হেফাজত থেকে লাল রঙের স্কচটেপ দিয়ে প্যাঁচানো ১২টি বোমা সদৃশ ককটেল জব্দ করা হয়।

গ্রেফতার আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা করে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য জব্দ আলামত ও আসামিকে যশোর জেলার অভয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, আসামি সুলতান গাজীর বিরুদ্ধে যশোরের অভয়নগর থানায় অস্ত্র আইন, চুরি ও হত্যা চেষ্টাসহ মোট তিনটি মামলা রয়েছে।

/এফআর/
সম্পর্কিত
গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে হাতকড়া খুলে পালালেন আসামি
ছাত্রাবাসে নারীকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ
চলছে সাঁড়াশি অভিযান, ডেভিড ইমন কোথায়?
সর্বশেষ খবর
করোনাকালে ‘সর্বনাশের’ শুরু, শিখন ঘাটতি পূরণ হবে কবে
করোনাকালে ‘সর্বনাশের’ শুরু, শিখন ঘাটতি পূরণ হবে কবে
আজও দেশের বেশিরভাগ এলাকায় বৃষ্টির পূর্বাভাস, পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা
আজও দেশের বেশিরভাগ এলাকায় বৃষ্টির পূর্বাভাস, পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু