ভারতে দুই বছর সাজাভোগ শেষে দেশে ফিরলেন বাংলাদেশি নারী

বেনাপোল প্রতিনিধি
০৭ এপ্রিল ২০২৬, ১৮:৩২আপডেট : ০৭ এপ্রিল ২০২৬, ১৮:৩২

ভারতের মহারাষ্ট্রে দুই বছর সাজাভোগ শেষে দেশে ফিরছেন বাংলাদেশি এক নারী। ভালো কাজের আশায় দালালের মাধ্যমে সীমান্তের অবৈধ পথ দিয়ে তিনি ভারতের মহারাষ্ট্রে যান।

মঙ্গলবার (৭ এপ্রিল) বিকাল ৫টার দিকে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে ওই নারীকে হস্তান্তর করা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়, কলকাতার বাংলাদেশ উপহাইকমিশন ও পশ্চিমবঙ্গের নারী-শিশু পাচাররোধ বিষয়ক টাস্কফোর্সের সমন্বিত প্রচেষ্টায় ওই নারীকে ফিরিয়ে আনা হয়েছে। ফেরত আসা ওই নারী দেশের বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার বাসিন্দা। অবৈধভাবে দুই বছর আগে তিনি ভারতে প্রবেশ করেন।

সাজাভোগ শেষে মহারাষ্ট্রের একটি সেফ হোমের হেফাজতে ছিলেন তিনি। পরে নাগরিকত্ব যাচাইপূর্বক ট্রাভেল পারমিট ইস্যু করে ফিরিয়ে আনা হলো।

যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারের বেনাপোলে কর্মরত শফিকুল ইসলাম জানান, দালালের মাধ্যমে ভালো কাজের আশায় এই নারী ভারতের মহারাষ্ট্রে যায়। সেখানে অবৈধভাবে বসবাসের অভিযোগে সেখানকার পুলিশ তাকে আটক করে আদালতে পাঠায়। আদালত দুই বছর সাজা দেয়। সাজা শেষে আজ দেশে ফিরেছে। ইমিগ্রেশন ও পোর্ট থানার কাগজপত্রের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের পরিদর্শক সৈয়দ মোর্তজা জানান, ট্রাভেল পারমিটে ফেরত আসা এক বাংলাদেশি নারীর কাগজপত্রের কার্যক্রম শেষে পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী