ওরশে এসে পদ্মায় গোসল করতে নেমে যুবকের মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি
১৫ এপ্রিল ২০২৬, ০৪:৫৬ আপডেট : ১৫ এপ্রিল ২০২৬, ০৪:৫৬

কুষ্টিয়ার ভেড়ামারায় হযরত সোলাইমান শাহ্ চিশতী (রহ.)-এর ওরশে এসে পদ্মা নদীতে গোসল করতে নেমে হাসান (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভেড়ামারা উপজেলার গোলাপনগর মাজার শরীফ সংলগ্ন পদ্মা নদীতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাসান রাজশাহীর বাঘা উপজেলার বানিয়াপাড়া গ্রামের সাইদুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হাসান ওরশ উপলক্ষে ভেড়ামারার গোলাপনগর মাজারে এসেছিলেন। বিকেলে মাজার সংলগ্ন পদ্মা নদীতে গোসল করতে নামলে তিনি গভীর পানিতে তলিয়ে যান এবং নিখোঁজ হন।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুর রহমান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে পদ্মা নদী থেকে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

/এম/  
সম্পর্কিত
ভোলায় বিএনপি নেতাকে ছুরিকাঘাত, গণপিটুনিতে যুবকের মৃত্যু
লেকের পাড়ে মাছ ধরছিলেন বৃদ্ধ, ১২ ফুটের কুমিরের হামলায় মৃত্যু
কলকাতায় পূজামণ্ডপে পদদলনে ১৭ জনের মৃত্যু: নিহতদের পরিবারকে ২ লাখ টাকা ক্ষতিপূরণ
সর্বশেষ খবর
শিক্ষাপ্রতিষ্ঠানের ছাদে সৌরবিদ্যুৎ প্যানেল বসানোর উদ্যোগ
শিক্ষাপ্রতিষ্ঠানের ছাদে সৌরবিদ্যুৎ প্যানেল বসানোর উদ্যোগ
ভারতীয় এয়ার অ্যাম্বুলেন্সের জরুরি অবতরণ: যেসব প্রস্তুতি নিয়েছিল বিমানবন্দর কর্তৃপক্ষ
ভারতীয় এয়ার অ্যাম্বুলেন্সের জরুরি অবতরণ: যেসব প্রস্তুতি নিয়েছিল বিমানবন্দর কর্তৃপক্ষ
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
অ্যাপলের প্রথম ফোল্ডেবল ফোন বাজার আসার এক মিনিটেই সব সোল্ড আউট
অ্যাপলের প্রথম ফোল্ডেবল ফোন বাজার আসার এক মিনিটেই সব সোল্ড আউট
সর্বাধিক পঠিত
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
সাভার ক্যান্টনমেন্টে প্রধানমন্ত্রী  সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
‘আমির হামজার মাহফিলে রাজনৈতিক ও উসকানিমূলক বক্তব্য যেন দেওয়া না হয়’
‘আমির হামজার মাহফিলে রাজনৈতিক ও উসকানিমূলক বক্তব্য যেন দেওয়া না হয়’
‘আমি সাধারণ বিদেশি নই’: দেশ ছাড়ার নোটিশকে চ্যালেঞ্জ নায়ক ইমরান খানের
‘আমি সাধারণ বিদেশি নই’: দেশ ছাড়ার নোটিশকে চ্যালেঞ্জ নায়ক ইমরান খানের
প্রতিমন্ত্রী ইশরাকের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? যা বললেন ডিবি প্রধান
প্রতিমন্ত্রী ইশরাকের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? যা বললেন ডিবি প্রধান