গরমে লাইনে দাঁড়িয়ে পাম্পে তেল পেলেও বাড়ি ফেরার পথে কৃষাণীর মৃত্যু

নড়াইল প্রতিনিধি
২০ এপ্রিল ২০২৬, ১৭:১৯ আপডেট : ২০ এপ্রিল ২০২৬, ১৭:১৯

নড়াইলে ডিজেল তেল নিয়ে বাড়ি ফেরার পথে এক কৃষাণীর মৃত্যু হয়েছে। মাছিমদিয়া সরদার ফিলিং স্টেশন থেকে ডিজেল নিয়ে ফেরার পথে অসুস্থ হন লাভলী বেগম (৫২) নামে ওই নারী কৃষাণী। জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

সোমবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। নড়াইল সদর উপজেলার আউড়িয়া গ্রামের দাউদ মোল্লার স্ত্রী লাভলী বেগম পেশায় কৃষাণী ও গৃহিণী বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও মৃতের স্বজন সূত্রে জানা গেছে, লাভলী বেগম সোমবার সকালে শহরের মাছিমদিয়ায় সরদার ফিলিং স্টেশনে ডিজেল আনতে যান। লাইনে দাঁড়িয়ে থেকে প্রচণ্ড গরমের মধ্যে তিনি পাত্রে তিন লিটার ডিজেল নিয়ে বাড়ির উদ্দেশে রওনা দেন। মাছিমদিয়া এলাকায় অসুস্থ হয়ে পড়লে স্থানীয় লোকজন তাকে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে নেওয়ার পর কর্তব্যরত ডাক্তার লিপিকা রাণী বিশ্বাস তাকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শী মাছিমদিয়া এলাকার তামিম হোসেন বলেন, ওই নারী মাছিমদিয়া ফিলিং স্টেশন থেকে তেল নিয়ে ফিরছিলেন। পথিমধ্যে অসুস্থ হয়ে পড়লে ভ্যানযোগে জেলা হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাই।

মৃত লাভলী বেগমের ভাই নাজমুল ইসলাম বলেন, আমার বোন লাভলী বেগম একজন কৃষাণী ও গৃহিণী। দুলাভাই ডাব বিক্রি কনের। আপা (লাভলী) বোরো ধানে সেচ দেওয়ার জন্য সকালে ডিজেল আনতে ফিলিং স্টেশনে যান। ফেরার পথে অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন।

নড়াইল জেলা হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক লিপিকা রাণী বিশ্বাস বলেন, হাসপাতালে আনার আগেই ওই নরীর মৃত্যু হয়েছে।

নড়াইল সদর থানার ওসি ওলি মিয়া কৃষাণী লাভলী বেগমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
সংঘাতের শঙ্কার মধ্যেও বিশ্ববাজারে তেলের দাম নিম্নমুখী
সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে আন্তর্জাতিক দরপত্রের সময় কেন বাড়লো
এলপিজির বাজার অস্থিতিশীল করলে কঠোর ব্যবস্থা নেবে সরকার
সর্বশেষ খবর
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
দোকানের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলেন যুবক, মোটরসাইকেলে এসে গুলি করে হত্যা
দোকানের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলেন যুবক, মোটরসাইকেলে এসে গুলি করে হত্যা
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক