অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে 

সাতক্ষীরা প্রতিনিধি
১৭ মে ২০২৬, ১১:২৭ আপডেট : ১৭ মে ২০২৬, ১১:২৭

সাতক্ষীরা সদরের ভোমরায় তাছলিমা খাতুন (৩৫) নামে এক অন্তঃসত্ত্বা নারীকে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। শনিবার (১৬ মে) রাত সাড়ে ১১টার দিকে লক্ষীদাড়ি গ্রামে ঘটনাটি ঘটে। ঘটনার পর স্বামী সাদ্দাম হোসেন পলাতক।

পুলিশ সূত্রে জানা গেছে, তাসলিমা খাতুনের সাথে সাদ্দামের বিয়ে হয়েছিল ১৬ বছর আগে। তাদের একটি ছেলে ও একটি মেয়ে সন্তান আছে এবং তাসলিমা চার মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।

নিহতের বড় মেয়ে জানায়, তার বাবা সাদ্দাম হোসেন নেশাগ্রস্ত ছিল। নেশা করে প্রায় মায়ের সঙ্গে ঝগড়া করতো। শনিবার রাতে দুই সন্তান তাদের দাদির সঙ্গে ঘুমিয়ে ছিল। মায়ের গোঙ্গানোর শব্দ শুনে তারা মায়ের রুমে গেলে গলা কাটা লাশ পড়ে থাকতে দেখে। প্রতিবেশীরা দ্রুত এসে তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা নুরুজ্জামান বলেন, বিয়ের পর থেকে আমার মেয়ের ওপর শারীরিক নির্যাতন করতো। নেশার টাকা জোগাড় করতে না পারলে আমার মেয়ের ওপর নির্যাতন চলতো। এভাবে মেয়েকে হত্যা করবে আমি ভাবতে পারেনি। আমি এ পাষণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

সাতক্ষীরা সদর থানার ওসি মাসুদুর রহমান জানান, পুলিশ নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। ঘাতক স্বামীকে গ্রেফতারের চেষ্টা চলছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

/এফআর/
সম্পর্কিত
পাহাড়ে ঘুরতে গিয়ে অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৮ শিক্ষার্থী
নির্বাচনে পরাজিত প্রার্থীকে কল দিয়ে চাঁদা দাবি, বললো ‘না দিলে মেরে ফেলবো’
গোপনে নিজের গার্মেন্টে আসেন শামীম ওসমানের ভাই, খুঁজছে ডিবি পুলিশ
সর্বশেষ খবর
পরিসংখ্যানে বাংলাদেশ নাকি পাকিস্তান এগিয়ে, আজ খেলা দেখবেন কোথায়
পরিসংখ্যানে বাংলাদেশ নাকি পাকিস্তান এগিয়ে, আজ খেলা দেখবেন কোথায়
সচিবালয় স্থানান্তর: অনড় অবস্থানে সরকার ও শেকৃবির শিক্ষার্থীরা, সমাধান কোন পথে? 
সচিবালয় স্থানান্তর: অনড় অবস্থানে সরকার ও শেকৃবির শিক্ষার্থীরা, সমাধান কোন পথে? 
১৯২৬-এর আলোকধারায় কী পেলাম
১৯২৬-এর আলোকধারায় কী পেলাম
পোস্টারে ভয়ংকর নারী, ‘হিরো কি হররিন’-এ কে থাকছেন এই চরিত্রে
পোস্টারে ভয়ংকর নারী, ‘হিরো কি হররিন’-এ কে থাকছেন এই চরিত্রে
সর্বাধিক পঠিত
এবার সরকারের মালিকানায় যাচ্ছে ইসলামী ব্যাংক!
এবার সরকারের মালিকানায় যাচ্ছে ইসলামী ব্যাংক!
ঢাকা থেকে চট্টগ্রামে কবে যাবে তিন ঘণ্টায় ট্রেন 
ঢাকা থেকে চট্টগ্রামে কবে যাবে তিন ঘণ্টায় ট্রেন 
৬১ কোটি টাকার মুকুট জিতলেও মালিক হতে পারবেন না মাহি
৬১ কোটি টাকার মুকুট জিতলেও মালিক হতে পারবেন না মাহি
বিশ্বজুড়ে কত আয় ‘রামায়ণ’-এর, ভাঙলো ‘বাহুবলী ২’-এর রেকর্ড
বিশ্বজুড়ে কত আয় ‘রামায়ণ’-এর, ভাঙলো ‘বাহুবলী ২’-এর রেকর্ড
অবশেষে মাহফিল করলেন আমির হামজা, তবে মানতে হয়েছে শর্ত
অবশেষে মাহফিল করলেন আমির হামজা, তবে মানতে হয়েছে শর্ত