খুলনায় ভাড়া বাসা থেকে নানি ও ২ নাতির মরদেহ উদ্ধার

খুলনা প্রতিনিধি
৩১ মে ২০২৬, ০২:০১ আপডেট : ৩১ মে ২০২৬, ১৫:৪৫

খুলনা নগরের সোনাডাঙ্গা এলাকায় একটি ভাড়া বাসা থেকে নানি ও তার দুই নাতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনীর ধারণা, পারিবারিক বিরোধের কারণে ওই তিন জনকে হত্যা করা হয়েছে।

শনিবার (৩০ মে) সন্ধ্যায় সোনাডাঙ্গা এলাকার সুজুকি কর্নার সংলগ্ন দারুল আমান মহল্লার একটি ভাড়া বাসা থেকে লাশগুলো উদ্ধার হয়। নিহতরা হলেন বেবি বেগম (৫৫), তার নাতি শামীম ব্যাপারী (১৩) ও মুস্তাকিম (৪)।

সোনাডাঙ্গা থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক বিরোধের কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে। পারিবারিক কলহের জেরে নিহত বেবির মেয়ে ফাতেমা বেগমের দ্বিতীয় স্বামী রফিকুল ইসলাম এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।’

তিনি আরও বলেন, ‘চার বছর আগে স্বামী মাসুম ব্যাপারীর (৪৫) সঙ্গে ডিভোর্স হয় ফাতেমার। ডিভোর্সের পর তাদের সন্তান শামীম ও মুস্তাকিম মা ফাতেমার সঙ্গে থাকতো। লাশগুলো উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

/এবিএম/এমওএফ/
সম্পর্কিত
কেরানীগঞ্জে যুব মহিলা লীগ নেত্রীর মরদেহ উদ্ধার
ঘরের মেঝেতে পড়ে ছিল গৃহবধূর মরদেহ, থানায় নেওয়া হলো স্বামী ও দুই সন্তানকে 
নাটোরে ১২ প্রাণহানি, বাস ও ট্রাকের অজ্ঞাতনামা চালকদের বিরুদ্ধে মামলা
সর্বশেষ খবর
রাজধানীতে প্রাইভেটকারের ধাক্কায় পথচারী নিহত
রাজধানীতে প্রাইভেটকারের ধাক্কায় পথচারী নিহত
কেডিএ’র প্রধান প্রকৌশলীসহ ৮ জনের বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন
কেডিএ’র প্রধান প্রকৌশলীসহ ৮ জনের বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন
মার্কেট-শপিং মল ফিরলো আগের সময়সূচিতে
মার্কেট-শপিং মল ফিরলো আগের সময়সূচিতে
অনলাইন অ্যাপে ভাড়া নেওয়া ফ্ল্যাটে নারীর মৃত্যু, যুবক পুলিশ হেফাজতে
অনলাইন অ্যাপে ভাড়া নেওয়া ফ্ল্যাটে নারীর মৃত্যু, যুবক পুলিশ হেফাজতে
সর্বাধিক পঠিত
আপনার টাকা কোথায় রাখবেন
আপনার টাকা কোথায় রাখবেন
প্রকৌশল ডিগ্রি ছাড়াই উড়ন্ত গাড়ি বানালেন তরুণ
প্রকৌশল ডিগ্রি ছাড়াই উড়ন্ত গাড়ি বানালেন তরুণ
ব্যস্ত ঢাকায় পরিবার নিয়ে ঘোরাঘুরির নতুন ঠিকানা, টিকিট ১০ টাকা
ব্যস্ত ঢাকায় পরিবার নিয়ে ঘোরাঘুরির নতুন ঠিকানা, টিকিট ১০ টাকা
শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা দিয়ে এক উপজেলায় মাইকিং
শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা দিয়ে এক উপজেলায় মাইকিং
ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত
ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত