বাগেরহাটে কৃষকদলের নেতাকে কুপিয়ে হত্যা

বাগেরহাট প্রতিনিধি
১০ জুন ২০২৬, ০৪:২৬ আপডেট : ১০ জুন ২০২৬, ০৫:০৪

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় দুর্বৃত্তের হামলায় কৃষকদলের এক নেতা নিহত হয়েছেন। এসময় বিএনপির এক নেতাও গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (৯ জুন) রাত আনুমানিক ১০টার দিকে ফকিরহাট উপজেলার মূলঘর ইউনিয়নের সোনাখালী গ্রামের নিয়তির মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি হলেন, বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের আড়পাড়া গ্রামের জাফর মোড়লের ছেলে ও বারুইপাড়া ইউনিয়ন কৃষকদলের সভাপতি মো. বাদল মোড়ল (৪০)। গুরুতর আহত হয়েছেন একই গ্রামের নুর ইসলাম মোড়লের ছেলে ও বারুইপাড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল্লাহ মোড়ল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাদল মোড়ল ও আব্দুল্লাহ মোড়ল মঙ্গলবার রাতে মোটরসাইকেলযোগে ব্যবসায়িক কাজে বাগেরহাট সদর উপজেলার আড়পাড়া এলাকা থেকে ফকিরহাটের দিকে যাচ্ছিলেন। পথে সোনাখালী গ্রামের নিয়তির মাঠ এলাকায় পৌঁছালে আগে থেকে ওঁৎ পেতে থাকা ৮ থেকে ১০ জন অজ্ঞাত দুর্বৃত্ত তাদের গতিরোধ করে। পরে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি হামলা চালায়।

হামলায় বাদল মোড়ল ঘটনাস্থলেই গুরুতর আহত হন। তাদের চিৎকার শুনে স্থানীয় লোকজন ছুটে এসে দুজনকে উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক বাদল মোড়লকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে গুরুতর আহত আব্দুল্লাহ মোড়লের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঘটনার খবর পেয়ে ফকিরহাট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরে নিহত বাদল মোড়লের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সাইফুল ইসলাম জানান, হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

/ইউএস/
সম্পর্কিত
জিডি করেও বাঁচতে পারেনি ছাত্রদল নেতা, প্রত্যাহার থানার ওসি
ছাত্রদল নেতা হত্যা : এমপির ছেলেকে যুবদল থেকে বহিষ্কার
জবি শিক্ষার্থী জোবায়েদ হত্যা: শেষ বারের মতো সময় পেলো আসামিপক্ষ
সর্বশেষ খবর
তারকাদের পারিশ্রমিক নিয়ে বোম্বে হাইকোর্টের কড়া বার্তা, দিয়া মির্জা বললেন, ‘কখনও টাকা নিইনি’
তারকাদের পারিশ্রমিক নিয়ে বোম্বে হাইকোর্টের কড়া বার্তা, দিয়া মির্জা বললেন, ‘কখনও টাকা নিইনি’
মাদ্রিদের কাছে দাঁড়িয়ে থাকা ট্রেনের সঙ্গে আরেক ট্রেনের ধাক্কা, নিহত ৪৬
মাদ্রিদের কাছে দাঁড়িয়ে থাকা ট্রেনের সঙ্গে আরেক ট্রেনের ধাক্কা, নিহত ৪৬
আবারও সাত দিনের রিমান্ডে শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন
আবারও সাত দিনের রিমান্ডে শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন
সাথী আক্তারের বিরুদ্ধে ১৫১ ধারা প্রয়োগের যৌক্তিকতার তদন্ত চায় এইচআরএসএস
সাথী আক্তারের বিরুদ্ধে ১৫১ ধারা প্রয়োগের যৌক্তিকতার তদন্ত চায় এইচআরএসএস
সর্বাধিক পঠিত
জেলেদের কাছ থেকে উদ্ধার ৯০ কেজি ইলিশ এতিমখানায় বিতরণ
জেলেদের কাছ থেকে উদ্ধার ৯০ কেজি ইলিশ এতিমখানায় বিতরণ
‘আপনাদের সম্মানি দিচ্ছি, ভিডিওগুলো ডিলিট করে দেন’
‘আপনাদের সম্মানি দিচ্ছি, ভিডিওগুলো ডিলিট করে দেন’
জামায়াত এমপির হোটেল-রিসোর্টের নির্মাণকাজ বন্ধ করলো প্রশাসন, কারণ কী?
জামায়াত এমপির হোটেল-রিসোর্টের নির্মাণকাজ বন্ধ করলো প্রশাসন, কারণ কী?
নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী
নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী
কে হচ্ছেন ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী
কে হচ্ছেন ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী