কারাগারের দেয়াল টপকে পালালেন আসামি, দাঁড়িয়ে থেকে দেখলেন কারারক্ষীরা

খুলনা প্রতিনিধি
০৯ জুলাই ২০২৬, ২০:০৪আপডেট : ০৯ জুলাই ২০২৬, ২০:০৪

খুলনা জেলা কারাগার-২ থেকে ইমন মাঝি নামে এক বন্দি দেয়াল টপকে পালিয়ে গেছেন। বৃহস্পতিবার (৯ জুলাই) বিকাল সাড়ে ৪টার দিকে কারাগারের পূর্ব পাশের দেয়াল টপকে পালিয়ে যান তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা জেলা কারাগারের জেল সুপার আবু সায়েম। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আসামি পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।’

কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, পালিয়ে যাওয়া ইমন মাঝি লবণচরা থানার সাচিবুনিয়া সেকেলার বটতলা এলাকার জিয়ার বাড়ির বাসিন্দা। তিনি কারাগারের মহিলা ওয়ার্ড সংলগ্ন একটি বাথরুমের ছাদে উঠে সেখান থেকে দেয়াল টপকে পালিয়ে যান। ইমন মাঝি সোনাডাঙ্গা থানার একটি চুরির মামলায় (ধারা ৩৮১/৩৪) গত ১৩ জুন থেকে খুলনা জেলা কারাগারে বন্দি ছিলেন। পালানোর বিষয়টি কারাগারের সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে।

ঘটনার পর পালিয়ে যাওয়া বন্দিকে গ্রেফতারে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান শুরু করেছে। একইসঙ্গে কীভাবে কারাগার থেকে পালাতে সক্ষম হলেন, তা খতিয়ে দেখছে কারা কর্তৃপক্ষ।

জেলা কারাগারের জেল সুপার আবু সায়েম বলেন, ‘ইমন কারাগারের শিবসায় অবস্থান করেছিল। বৃহস্পতিবার বিকালে বাথরুমের ছাদে ওঠে। এ সময় কারারক্ষীরা তাকে দেখে ফেলে এবং নেমে আসতে বলে। কিন্তু এরপর মহিলা কারা ভবনের ছাদে চলে যায়। কারারক্ষীরা তাকে ধরতে তৎপর হয়। কিন্তু ইমন ওই ছাদ থেকে লাফিয়ে সীমানাপ্রাচীর টপকে চলে যায়। তাকে গ্রেফতারের জন্য পুলিশের সহযোগিতা চাওয়া হয়েছে।’ 

তিনি আরও বলেন, ‘সিসিটিভি ফুটেজে তাকে কোনও কিছুর সহযোগিতা ছাড়াই লাফিয়ে লাফিয়ে দেয়াল টপকে পালিয়ে যেতে দেখা গেছে। এ ঘটনার পর থেকে কারাগার এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এ ঘটনায় সদর থানায় একটি মামলা করা হবে।’

 

/এএম/ 
সম্পর্কিত
শীর্ষ সন্ত্রাসী ‘কুত্তা ফারুক’সহ ৭ জন কারাগারে
পুলিশের কারও নাম-পদবি ব্যবহার করে মিথ্যা তথ্য প্রচার করলে ব্যবস্থা
যে রেল স্টেশন ছিল আশ্রয়, সেখানে হামলায় মারা গেলেন প্রতিবন্ধী ববি বেগম
সর্বশেষ খবর
ব্র্যাক ব্যাংকের রিটেইল ডিপোজিটে ৫০ হাজার কোটি টাকার মাইলফলক
ব্র্যাক ব্যাংকের রিটেইল ডিপোজিটে ৫০ হাজার কোটি টাকার মাইলফলক
বিশ্বকাপে আজ রাতে প্রথম কোয়ার্টার ফাইনাল, দেখবেন কোথায়?
বিশ্বকাপে আজ রাতে প্রথম কোয়ার্টার ফাইনাল, দেখবেন কোথায়?
মেট্রো স্টেশনের নিচে অবৈধ স্থাপনা উচ্ছেদে ডিএসসিসির মোবাইল কোর্ট
মেট্রো স্টেশনের নিচে অবৈধ স্থাপনা উচ্ছেদে ডিএসসিসির মোবাইল কোর্ট
ভোটকেন্দ্র ও ভোটকক্ষ স্থাপনের নীতিমালায় পরিবর্তন আনছে ইসি 
স্থানীয় সরকার নির্বাচনভোটকেন্দ্র ও ভোটকক্ষ স্থাপনের নীতিমালায় পরিবর্তন আনছে ইসি 
সর্বাধিক পঠিত
বিমানের ওভারটাইম: কেউ ঘুমান রেস্ট রুমে, কেউ মসজিদে, মাসে গচ্চা দেড় কোটি
বিমানের ওভারটাইম: কেউ ঘুমান রেস্ট রুমে, কেউ মসজিদে, মাসে গচ্চা দেড় কোটি
শাপলা চত্বর ঘটনার তদন্ত শেষ, আসামির তালিকায় যারা 
শাপলা চত্বর ঘটনার তদন্ত শেষ, আসামির তালিকায় যারা 
আলোচিত সেই সংঘবদ্ধ ধর্ষণ মামলার যুক্তিতর্ক শেষ, রায় ১৪ জুলাই
আলোচিত সেই সংঘবদ্ধ ধর্ষণ মামলার যুক্তিতর্ক শেষ, রায় ১৪ জুলাই
কেন ইনকিলাব সেন্টার ছাড়লেন জাবের-জুমা 
কেন ইনকিলাব সেন্টার ছাড়লেন জাবের-জুমা 
ফিফার তদন্তে মিসর জয়ী হলে আর্জেন্টিনার কপালে কী ঘটবে?
ফিফার তদন্তে মিসর জয়ী হলে আর্জেন্টিনার কপালে কী ঘটবে?