কিশোরীর লাশ উদ্ধারের ঘটনায় মা আটক, বাবাকে খুঁজছে পুলিশ

খুলনা প্রতিনিধি
১১ জুলাই ২০২৬, ০৮:৪৮আপডেট : ১১ জুলাই ২০২৬, ০৮:৪৮

খুলনা মহানগরীর নিরালা প্রান্তিকা আবাসিক এলাকা থেকে উদ্ধার হওয়া বস্তাবন্দি কিশোরীর লাশের পরিচয় পেয়েছে পুলিশ। নিহত আরফানা হোসেন নির্জনা (১৭) খুলনা ইকবালনগর মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। সে সোনাডাঙ্গা মডেল থানার বসুপাড়া বাঁশতলা এলাকার বাসিন্দা আলীম হোসেনের মেয়ে।

খুলনা সদর থানার সেকেন্ড অফিসার এসআই সাত্তার জানান, এ ঘটনায় নিহতের মা সীমা আক্তারকে আটক করা হয়েছে। তবে নিহতের বাবা আলীম হোসেনের খোঁজ মেলেনি। তাকে পেতে অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ জানায়, বুধবার (৮ জুলাই) রাতে লাশ উদ্ধারের পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশিত সংবাদ দেখে ৯ জুলাই সকালে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে গিয়ে মেয়ের লাশ শনাক্ত করেন তার মা। এর আগে বুধবার রাত ১০টা ১৫ মিনিটের দিকে স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে খুলনা মহানগরীর সদর থানাধীন প্রান্তিকা আবাসিক এলাকার ৩ নম্বর সড়কের একটি সাততলা ভবনের সামনে প্লাস্টিকের বস্তাবন্দি অবস্থায় কিশোরীর লাশ উদ্ধার হয়।

খুলনা সদর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, প্রথমে নিহতের পরিচয় জানা যায়নি। পরে তাকে শনাক্ত করা হয়।

তিনি বলেন, হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে এবং শিগগিরই ঘটনার প্রকৃত কারণ উদঘাটন করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। অভিযান চলছে। পুলিশ তদন্ত শুরু করেছে। রাত-দিন অভিযান চালিয়ে বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ অব্যাহত রাখা হয়। তদন্তে সিসিটিভি ফুটেজে একটি মোটরসাইকেলে বস্তাবন্দি লাশ বহনের দৃশ্য পাওয়া গেছে। স্থানীয় কয়েকজন বাসিন্দা দাবি করেছেন, মোটরসাইকেলটি নিহতের বাবার বলে তাদের ধারণা। তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত কোনও বক্তব্য দেওয়া হয়নি।

এলাকার কিছু বাসিন্দা কিশোরীর বাবা আলীম হোসেনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলছেন, সেসবের বিষয়ে পুলিশ এখনও নিশ্চিত হতে পারেনি বলেও এ কর্মকর্তা জানান।

/এফআর/
সম্পর্কিত
কিশোরকে হত্যার পর মোবাইল ছিনিয়ে নিলো দুর্বৃত্তরা
নেশাগ্রস্ত পিতার আঘাতেই প্রাণ হারায় মেয়ে: আদালতে মা
আগৈলঝাড়া থানায় হামলা ও পুলিশকে মারধরের ঘটনায় আটক ১৮
সর্বশেষ খবর
সৌদি আরবের নতুন প্যাকেজ ভিসা কী, কোন কোন দেশ সুবিধা পাবে
সৌদি আরবের নতুন প্যাকেজ ভিসা কী, কোন কোন দেশ সুবিধা পাবে
বাংলাদেশের জনসংখ্যা আসলে কত?
বাংলাদেশের জনসংখ্যা আসলে কত?
হাল্যান্ডের ৬ হাজার ক্যালরির ডায়েট খেয়ে নাকাল মার্কিন সাংবাদিক
হাল্যান্ডের ৬ হাজার ক্যালরির ডায়েট খেয়ে নাকাল মার্কিন সাংবাদিক
জনসংখ্যার ভবিষ্যৎ: কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবট এবং শ্রমবাজার
জনসংখ্যার ভবিষ্যৎ: কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবট এবং শ্রমবাজার
সর্বাধিক পঠিত
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
এখনও অন্ধকারে জাপান গার্ডেন সিটির ৯ ভবন
এখনও অন্ধকারে জাপান গার্ডেন সিটির ৯ ভবন
সরকারি শিশু পরিবারে কীভাবে অন্তঃসত্ত্বা হলো কিশোরী, বরখাস্ত ৫ কর্মকর্তা
সরকারি শিশু পরিবারে কীভাবে অন্তঃসত্ত্বা হলো কিশোরী, বরখাস্ত ৫ কর্মকর্তা
যুক্তরাষ্ট্র-ইসরায়েল চালায়নি, তাহলে ইরানে হামলা চালালো কোন দেশ
যুক্তরাষ্ট্র-ইসরায়েল চালায়নি, তাহলে ইরানে হামলা চালালো কোন দেশ
নেশাগ্রস্ত পিতার আঘাতেই প্রাণ হারায় মেয়ে: আদালতে মা
নেশাগ্রস্ত পিতার আঘাতেই প্রাণ হারায় মেয়ে: আদালতে মা