কবিরাজির নামে অপচিকিৎসা, ৫০ হাজার টাকা জরিমানা

চুয়াডাঙ্গা প্রতিনিধি
১৪ জুলাই ২০২৬, ০৯:৪৬ আপডেট : ১৪ জুলাই ২০২৬, ০৯:৪৬

চুয়াডাঙ্গা পৌর এলাকায় কবিরাজির নামে দীর্ঘদিন ধরে অপচিকিৎসা ও সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার অভিযোগে এক ভুয়া কবিরাজকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করেছেন উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তার আস্তানা থেকে অপচিকিৎসায় ব্যবহৃত বিপুল পরিমাণ কবিরাজি বই, কথিত ওষুধ, ভেষজ উপকরণ ও অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়েছে।

সোমবার (১৩ জুলাই) বিকালে চুয়াডাঙ্গা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের হাজরাহাটি জোয়ার্দারপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযুক্ত ব্যক্তির নাম মো. রিপন হোসেন।

ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তিথি মিত্র।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অভিযুক্ত রিপন হোসেন দীর্ঘদিন ধরে কবিরাজির আড়ালে বিভিন্ন ধরনের তাবিজ-কবজ, ঝাড়ফুঁক এবং কথিত চিকিৎসার মাধ্যমে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে অপচিকিৎসা দিয়ে আসছিলেন। এমন অভিযোগের ভিত্তিতে গোপন সংবাদের আলোকে সেখানে অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে অভিযোগের সত্যতা পাওয়া গেলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

এ সময় তার আস্তানা থেকে কবিরাজি চিকিৎসার নামে ব্যবহৃত বিভিন্ন ধরনের ভেষজ উপকরণ, কথিত ওষুধ, কবিরাজি বই এবং অন্যান্য ক্ষতিকর সামগ্রী জব্দ করা হয়।

অভিযানে সার্বিক সহযোগিতা করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আউলিয়ার রহমান এবং চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি টিম।

অভিযান শেষে অভিযুক্ত রিপন হোসেনকে ভবিষ্যতে এ ধরনের অনৈতিক, প্রতারণামূলক ও অপচিকিৎসামূলক কার্যক্রম থেকে সম্পূর্ণ বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়। পরে তিনি আর কখনও এ ধরনের কর্মকাণ্ড পরিচালনা করবেন না মর্মে একটি লিখিত অঙ্গীকারনামা দেন।

চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তিথি মিত্র বলেন, সাধারণ মানুষের জীবন ও স্বাস্থ্য নিয়ে প্রতারণার কোনও সুযোগ নেই। অপচিকিৎসা এবং ভুয়া চিকিৎসার নামে কেউ মানুষের সঙ্গে প্রতারণা করলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

/এফআর/
সম্পর্কিত
জুয়া বন্ধের ঘোষণা দেওয়া বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার
এসআরবির উপস্থিতি টের পেয়ে পালালো দুর্বৃত্তরা, ৮ ককটেল উদ্ধার
এসপি আসার খবরে জঙ্গল সলিমপুরে বিক্ষোভ, পিটিয়ে সরিয়ে দিলো পুলিশ
সর্বশেষ খবর
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
দোকানের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলেন যুবক, মোটরসাইকেলে এসে গুলি করে হত্যা
দোকানের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলেন যুবক, মোটরসাইকেলে এসে গুলি করে হত্যা
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক