এসআরবির উপস্থিতি টের পেয়ে পালালো দুর্বৃত্তরা, ৮ ককটেল উদ্ধার

যশোর প্রতিনিধি
১৬ অক্টোবর ২০২৬, ১৯:৪০ আপডেট : ১৬ অক্টোবর ২০২৬, ১৯:৪০

যশোরে আটটি ককটেলসদৃশ বোমা উদ্ধার করেছে এসআরবি-৬ সদস্যরা। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে শহরের শংকরপুর বালির মাঠ এলাকায় অভিযান চালিয়ে এসব ককটেল উদ্ধার করা হয়। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।  

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে মধ্যরাতে শংকরপুর বালির মাঠ এলাকায় অভিযান চালায় বাহিনীর সদস্যরা। এ সময় তাদের উপস্থিতি টের পেয়ে কয়েকজন দুর্বৃত্ত দ্রুত দৌড়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজনের উপস্থিতিতে ওই এলাকায় তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি প্যাকেটে আটটি ককটেলসদৃশ বোমা উদ্ধার করা হয়। উদ্ধার করা ককটেল জব্দ করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে নিয়মিত মামলা করা হয়েছে।

এসআরবি-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার নাঈম উল হক জানান, আমাদের কাছে গোপন সংবাদ আসে, শংকরপুর এলাকায় কিছু দুর্বৃত্ত ককটেল নিয়ে নাশকতার প্ল্যান করছে। তাৎক্ষণিক এসআরবি-৬ সদস্যরা অভিযান চালালে দুর্বৃত্তরা দেয়াল টপকে পালিয়ে যায়। পরে একটি প্যাকেটে ৮টি ককটেলসদৃশ বোমা দেখা যায়। ধারণা করছি, দুর্বৃত্তরা দুর্গাপূজা উপলক্ষে কোথাও নাশকতা করার পরিকল্পনা করছিলেন। আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এসআরবির বিশেষ টহল, চেকপোস্ট ও নজরদারি অব্যাহত রয়েছে।

/এফআর/
সম্পর্কিত
থানা থেকে হারানো গ্রেনেড ময়লার স্তূপে, পিন টানতেই উড়ে গেলো ৩ আঙুল 
জুয়া বন্ধের ঘোষণা দেওয়া বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার
এসপি আসার খবরে জঙ্গল সলিমপুরে বিক্ষোভ, পিটিয়ে সরিয়ে দিলো পুলিশ
সর্বশেষ খবর
পূজায় গাড়ি নিয়ে বেরোনোর আগে মাথায় রাখুন ১০ সুরক্ষার নিয়ম
পূজায় গাড়ি নিয়ে বেরোনোর আগে মাথায় রাখুন ১০ সুরক্ষার নিয়ম
আইএমএফের শর্ত মানলে লাভ কী, আর ঝুঁকি কোথায়? 
আইএমএফের শর্ত মানলে লাভ কী, আর ঝুঁকি কোথায়? 
‘মন্ত্রীকে রাত জেগে প্রশ্ন পাহারা দিতে হলে কীভাবে সুষ্ঠু পরীক্ষা আশা করা যায়?’
‘মন্ত্রীকে রাত জেগে প্রশ্ন পাহারা দিতে হলে কীভাবে সুষ্ঠু পরীক্ষা আশা করা যায়?’
ইরানের নিহত নারী কমান্ডো সম্পর্কে যা জানা গেলো
ইরানের নিহত নারী কমান্ডো সম্পর্কে যা জানা গেলো
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
লালমনিরহাটের যুগ্ম জেলা ও দায়রা জজ আরিফুল ইসলাম বরখাস্ত
লালমনিরহাটের যুগ্ম জেলা ও দায়রা জজ আরিফুল ইসলাম বরখাস্ত
অনলাইনে রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ালো এনবিআর
অনলাইনে রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ালো এনবিআর
ভারতীয় তরুণীকে ৯ লাখ ৫০ হাজার রুপি উপহার দিলেন মিস্টারবিস্ট
ভারতীয় তরুণীকে ৯ লাখ ৫০ হাজার রুপি উপহার দিলেন মিস্টারবিস্ট
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা