সরকারের বৃক্ষরোপণ কর্মসূচিতে দুর্নীতি: সেই কৃষি কর্মকর্তাকে স্ট্যান্ড রিলিজ

সাতক্ষীরা প্রতিনিধি
১৭ জুলাই ২০২৬, ২০:৪৮আপডেট : ১৭ জুলাই ২০২৬, ২৩:৪৮

সরকারের বৃক্ষরোপণ কর্মসূচির চারা বিতরণে অনিয়ম দুর্নীতির অভিযোগে সাতক্ষীরা সদর উপজেলা কৃষি কর্মকর্তা আবু সাঈদ শুভ্রকে স্ট্যান্ড রিলিজ করেছে কৃষি সম্প্রসারণ অধিদফতর।

বৃহস্পতিবার (১৬ জুলাই) অধিদফতরের মহাপরিচালক মো. আব্দুর রহিম স্বাক্ষরিত পত্রে এ আদেশ জারি করা হয়। আদেশে আগামী ২২ তারিখের মধ্যে তাকে সিলেট জেলার জকিগঞ্জ উপজেলায় যোগদান করতে বলা হয়েছে। 

গত ১৬ জুন সাতক্ষীরা সদর উপজেলায় কৃষি কর্মকর্তা হিসেবে যোগদান করেন আবু সাঈদ শুভ্র। ২৯ জুন সরকারের বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় বাঁশ ও গোবর সার বিতরণে অনিয়ম-দুর্নীতির আশ্রয় নেন। ৫০ টাকা মূল্যের প্রতি পিস বাঁশের খুঁটি বিতরণের কথা থাকলেও কৃষকদের অভিযোগ, ১০ থেকে ২০ টাকা মূল্যের বাঁশের খুঁটি, ৬০০ টাকার গোবর সারের পরিবর্তে ৪৮০ টাকার সার বিতরণ করেন এই কর্মকর্তা। এর মাধ্যমে ১২শ কৃষকের মাঝে গাছের চারা বিতরণ প্রকল্পে কয়েক লাখ টাকা হাতিয়ে নেন।

এ নিয়ে গত ৩ জুলাই গণমাধ্যমে সংবাদ প্রচারের পর ঘটনার তদন্ত শুরু করে কৃষি সম্প্রসারণ অধিদফতর। অবশেষে বাঁশ ও গোবর সারকাণ্ডে এই কর্মকর্তাকে স্ট্যান্ড রিলিজ করা হয়।

/এএম/এফআর/
সম্পর্কিত
১১৫০ টাকার কাজের জন্য চাইলেন ৭০ হাজার, সেই তহশিলদারকে শোকজ
সব মন্ত্রণালয়ে দুর্নীতিবিরোধী কমিটি গঠনের সিদ্ধান্ত
পাবনায় শিশুর বস্তাবন্দি টুকরো করা লাশ উদ্ধার
সর্বশেষ খবর
‘তদন্ত প্রতিবেদন দৃষ্টান্ত হয়ে থাকবে, কেউ আর ব্যক্তিগত ক্ষোভ মেটাবে না’
‘তদন্ত প্রতিবেদন দৃষ্টান্ত হয়ে থাকবে, কেউ আর ব্যক্তিগত ক্ষোভ মেটাবে না’
একনেকে ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন, চলবে কোন রুটে 
একনেকে ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন, চলবে কোন রুটে 
সৌদির যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের
সৌদির যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের
একনেকে ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন, চলবে কোন রুটে
একনেকে ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন, চলবে কোন রুটে
সর্বাধিক পঠিত
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যায়নি মহানগর বিএনপি, কারণ জানালেন নেতারা
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যায়নি মহানগর বিএনপি, কারণ জানালেন নেতারা