একনেকে ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন, চলবে কোন রুটে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ সেপ্টেম্বর ২০২৬, ১৭:১৭ আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১৭:১৭

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে ১২টি প্রকল্পের অনুমোদন দিয়েছে। এর মধ্যে তিনটি মেট্রোরেল প্রকল্প এবং একটি ইলেকট্রিক ট্রেন প্রকল্প।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে আগারগাঁওয়ে সংবাদ সম্মেলনে পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি বলেন, ‘‘যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের জন্য ঢাকা ও এর চারপাশ এবং দেশের বিভিন্ন অঞ্চলে আরও মেট্রোরেল চালুর পরিকল্পনা রয়েছে সরকারের।’’

তিনি আরও বলেন, ‘‘একইসঙ্গে ৩ হাজার ৮২২ কোটি টাকা ব্যয়ে ইলেকট্রিক ট্রেন প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। ঢাকা-নারায়ণগঞ্জ-জয়দেবপুর রুটে এই ইলেকট্রিক ট্রেন ২০৩১ সালে চালুর পরিকল্পনা রয়েছে।’’

জোনায়েদ সাকি বলেন, ‘‘ডলারের অবমূল্যায়নের কারণে বিভিন্ন প্রকল্পের ব্যয় বেড়েছে। তাই দ্রুত প্রকল্পের কাজ শেষ না করলে সেপ্টেম্বর মাসের পরই জাইকা তাদের ঋণের সুদ হার পরিবর্তন করবে।’’

৩টি নতুন মেট্রোরেল প্রকল্পের অনুমোদন

একনেক সভায় ইলেকট্রিক ট্রেনের পাশাপাশি একই সঙ্গে ৩টি বড় মেট্রোরেল প্রকল্পেরও সংশোধন ও নতুন অনুমোদন দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্র মতে, এই তিনটি মেগা প্রজেক্ট বাস্তবায়নে মোট ব্যয় হবে প্রায় আড়াই লাখ কোটি টাকা। প্রকল্পগুলো হলো- মেট্রো রেল লাইন-৫ সাউদার্ন রুট, মেট্রো রেল লাইন-১ এবং মেট্রো রেল লাইন-৫ নর্দান রুট।

সংশ্লিষ্টরা জানান, তিনটি মেট্রো রেল প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় হবে প্রায় আড়াই লাখ কোটি টাকা।

প্রকল্পগুলোর মধ্যে জাপানের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) অর্থায়নে এমআরটি লাইন-১ (বিমানবন্দর-কমলাপুর) ও এমআরটি লাইন-৫ নর্দান (হেমায়েতপুর-ভাটারা) প্রকল্পের সংশোধিত ব্যয় প্রস্তাব রয়েছে।

পাশাপাশি এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও দক্ষিণ কোরিয়ার যৌথ অর্থায়নে নতুন এমআরটি লাইন-৫ সাউদার্ন (গাবতলী-দাশেরকান্দি) প্রকল্প অনুমোদন পেয়েছে।

 

/এসও/এপিএইচ/
সম্পর্কিত
৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প একনেকে অনুমোদন
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক বৈঠক
‘প্রকল্পের পর প্রকল্প, নিরাপদ পানির অপেক্ষায় দুই উপজেলার মানুষ’
সর্বশেষ খবর
রাজধানীতে রেস্তোরাঁয় আগুনে ৬ জন দগ্ধ
রাজধানীতে রেস্তোরাঁয় আগুনে ৬ জন দগ্ধ
ডিসেম্বরে বিতর্কিত কেউ যাতে দেশে ঢুকতে না পারে, সেজন্য সীমান্তে নিরাপত্তা জোরদার: বিজিবির ডিজি
ডিসেম্বরে বিতর্কিত কেউ যাতে দেশে ঢুকতে না পারে, সেজন্য সীমান্তে নিরাপত্তা জোরদার: বিজিবির ডিজি
বিনোদন-অ্যাডভেঞ্চারে সাজছে কক্সবাজার, চলবে তিন মাস কার্নিভাল
বিনোদন-অ্যাডভেঞ্চারে সাজছে কক্সবাজার, চলবে তিন মাস কার্নিভাল
প্রধানমন্ত্রীর সংলাপ: ঐক্যের উদ্যোগ, নাকি রাজনৈতিক সমীকরণ?
প্রধানমন্ত্রীর সংলাপ: ঐক্যের উদ্যোগ, নাকি রাজনৈতিক সমীকরণ?
সর্বাধিক পঠিত
চীন থেকে বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান, আটক করলো ইন্দোনেশিয়া
চীন থেকে বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান, আটক করলো ইন্দোনেশিয়া
‘জীবনে একটু প্রেম-যৌনতা দরকার’
‘জীবনে একটু প্রেম-যৌনতা দরকার’
‘গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরে সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই’
‘গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরে সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই’
প্লাটুন কী, এক প্লাটুনে কত জনবল থাকে
প্লাটুন কী, এক প্লাটুনে কত জনবল থাকে
বেনাপোল সীমান্তে ভারতের হিন্দু সুরক্ষা সমিতির সমাবেশ: ছিলেন মন্ত্রী-বিধায়ক
বেনাপোল সীমান্তে ভারতের হিন্দু সুরক্ষা সমিতির সমাবেশ: ছিলেন মন্ত্রী-বিধায়ক