সৌদির যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের

আন্তর্জাতিক ডেস্ক
১৬ সেপ্টেম্বর ২০২৬, ১৭:১৯আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১৭:১৯

ইয়েমেনের আকাশসীমায় সৌদি আরবের একটি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে হুথি বিদ্রোহীরা। বুধবার (১৬ সেপ্টেম্বর) হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এ দাবি করেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

এক বিবৃতিতে ইয়াহিয়া সারি বলেন, মারিব গভর্নরেটের আকাশসীমায় সৌদি যুদ্ধবিমানটি শত্রুতামূলক অভিযান পরিচালনার সময় ভূপাতিত করা হয়। হুথিদের সামরিক বাহিনী স্থানীয়ভাবে তৈরি আকাশে নিক্ষেপযোগ্য একটি ক্ষেপণাস্ত্র দিয়ে বিমানটি ভূপাতিত করেছে বলে দাবি করেন তিনি।

হুথিদের দাবি, ইয়েমেন ও দেশটির জনগণের বিরুদ্ধে সৌদি নেতৃত্বাধীন আগ্রাসনের জবাবে এ অভিযান চালানো হয়েছে। সৌদি নেতৃত্বাধীন জোটের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনও মন্তব্য পাওয়া যায়নি। স্থানীয় সূত্র জানায়, মারিবের উত্তর-পশ্চিমে মাউন্ট হেলানের কাছে যুদ্ধবিমানটি ভূপাতিত করা হয়।  

/এসএইচএম/
সম্পর্কিত
প্রধানমন্ত্রী মোদির সঙ্গে দেখা করে সমস্যার কথা জানালেন স্কুলবন্ধু, সঙ্গে সঙ্গে সমাধান
জ্বালানি সাশ্রয়ে ‘স্মার্ট লকডাউনে’র চিন্তা পাকিস্তানের
ইইউর প্রথম সহযোগী সদস্য হচ্ছে কানাডা
সর্বশেষ খবর
মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব
মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব
প্রধানমন্ত্রী মোদির সঙ্গে দেখা করে সমস্যার কথা জানালেন স্কুলবন্ধু, সঙ্গে সঙ্গে সমাধান
প্রধানমন্ত্রী মোদির সঙ্গে দেখা করে সমস্যার কথা জানালেন স্কুলবন্ধু, সঙ্গে সঙ্গে সমাধান
ইতালির বিনিয়োগ আকর্ষণে চামড়া খাতে সহযোগিতা বাড়াতে আলোচনা
ইতালির বিনিয়োগ আকর্ষণে চামড়া খাতে সহযোগিতা বাড়াতে আলোচনা
চুরি হওয়া গরু মিললো বিএনপি নেতার গোয়ালঘরে, শোকজ করলো দল
চুরি হওয়া গরু মিললো বিএনপি নেতার গোয়ালঘরে, শোকজ করলো দল
সর্বাধিক পঠিত
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যায়নি মহানগর বিএনপি, কারণ জানালেন নেতারা
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যায়নি মহানগর বিএনপি, কারণ জানালেন নেতারা