আর্জেন্টিনার খেলা দেখে বাড়ি ফিরে শুয়ে পড়লেন, স্ত্রী দেখলেন লাশ

সাতক্ষীরা প্রতিনিধি
২০ জুলাই ২০২৬, ১৭:২২আপডেট : ২০ জুলাই ২০২৬, ১৭:৩৩

সাতক্ষীরায় বিশ্বকাপ ফুটবলের স্পেন-আর্জেন্টিনার ফাইনাল খেলা দে‌খা শেষে লাল্টু হোসেন (৩৫) নামের এক আর্জেন্টিনা-সমর্থকের মৃত্যু হয়েছে। সোমবার (২০ জুলাই) ভোর ৬টার দিকে সদর উপজেলার রসুলপুর পশ্চিমপাড়া এলাকায় নিজ বাড়িতে তার মৃত্যু হয়।

মারা যাওয়া লাল্টু হোসেন ওই এলাকার মোটরসাইকেল মেকানিক ফজলু হোসেনের ছেলে। তিনি দুই ছেলে সন্তানের বাবা ছিলেন। দুই ভাইবোনের মধ্যে লাল্টুই ছিলেন সবার বড়। পারিবারিক সূত্রে জানা গেছে, লাল্টু হোসেন স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছেন। তবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ ময়নাতদন্ত ছাড়া নিশ্চিতভাবে বলা সম্ভব নয় বলে জানিয়েছে পুলিশ।

স্বজনরা জানিয়েছেন, লাল্টু হোসেন আর্জেন্টিনা ফুটবল দলের তুখোড় সমর্থক ছিলেন। ফাইনাল ম্যাচ বাড়ির পাশে টাঙানো বড় পর্দায় দেখেছিলেন। স্পেনের কাছে ১-০ গোলে আর্জেন্টিনার পরাজয়ের পর নীরবে বাড়ি চলে আসেন। ভোরে খাবার খেয়ে শুয়ে পড়ার কিছুক্ষণ পর পেটে ব্যথা শুরু হয়। পরে দুবার টয়লেটে যান। এ সময় তার স্ত্রী টয়লেটে কাপড় পরিষ্কার করে ফিরে এসে দেখেন, লাল্টু খাটের ওপরে অচেতন হয়ে পড়ে আছেন। পরে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা লাল্টুকে মৃত ঘোষণা করেন।

প্রতিবেশী রবি বলেন, ‘আমরা একসঙ্গে খেলা দেখেছিলাম। আর্জেন্টিনা গোল হজম করার পর লাল্টুকে খুব ভেঙে পড়তে দেখি। এমনকি কান্না করেছেন। পরে কখন বাড়ি চলে গেছেন, বুঝতে পারিনি। কিছুক্ষণ পর শুনি মারা গেছে।’

সোমবার জোহরের নামাজের পর রসুলপুর পশ্চিমপাড়া আহলে হাদিস সাবেরী জামে মসজিদ প্রাঙ্গণে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। লাল্টুর মৃত্যুতে তার পরিবার ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

/এএম/এমওএফ/
সম্পর্কিত
জমে থাকা পানিতে নেমে ভাইবোনসহ ৩ শিশুর মৃত্যু
সীমান্তে ১০ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ হয়ে ফিরলো বিএসএফ
আমাদের বাঁচান ভাই, দম বন্ধ হয়ে আসছে: আলিফের শেষ বার্তা
সর্বশেষ খবর
সাম্রাজ্যবাদী যুদ্ধ জোটে বাংলাদেশকে যুক্ত না করতে সরকারের প্রতি আহ্বান মুক্তি কাউন্সিলের
সাম্রাজ্যবাদী যুদ্ধ জোটে বাংলাদেশকে যুক্ত না করতে সরকারের প্রতি আহ্বান মুক্তি কাউন্সিলের
‘ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন’
‘ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন’
প্রবাসীকে খুন: আরও তিন আসামির স্বীকারোক্তি, কারাগারে সাজিদ
প্রবাসীকে খুন: আরও তিন আসামির স্বীকারোক্তি, কারাগারে সাজিদ
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কারামুক্তির দিন আজ
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কারামুক্তির দিন আজ
সর্বাধিক পঠিত
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
স্বর্ণের দামে বড় পতন
স্বর্ণের দামে বড় পতন
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ