ঘরের আলমারিতে শিশুর লাশ, অভিযুক্ত নারীকে পিটিয়ে হত্যা

সাতক্ষীরা প্রতিনিধি
২০ জুলাই ২০২৬, ২৩:৩১আপডেট : ২০ জুলাই ২০২৬, ২৩:৩১

সাতক্ষীরার কালিগঞ্জে ঝালমুড়ি খাওয়ানোর কথা বলে তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ডেকে নিয়ে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। হত্যার পর শিশুটির কান থেকে সোনার দুল খুলে নিয়ে লাশ আলমারির ড্রয়ারে লুকিয়ে রাখা হয়। এ ঘটনা জানাজানি হলে ক্ষুব্ধ এলাকাবাসীর গণপিটুনিতে অভিযুক্ত নারী নিহত হয়েছেন। একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা ওই নারীর বাড়িঘরে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয়।

সোমবার (২০ জুলাই) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার নলতা ইউনিয়নের কাশিবাটি গ্রামে এ ঘটনা ঘটে। রাত ৯টার পর অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ওই শিশু ও নারীর লাশ উদ্ধার করে। নিহত ওই ছাত্রীর নাম ফারজানা ইয়াসমিন (৯)। সে কালিগঞ্জ উপজেলার কাশিবাটি গ্রামের ভ্যানচালক এনামুল হকের মেয়ে এবং ৪১ নম্বর কাশিবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল। 

অন্যদিকে গণপিটুনিতে নিহত নারীর নাম সুরাইয়া আক্তার (সুমি)। তিনি একই গ্রামের আমিরুল ইসলামের স্ত্রী। বিদ্যালয়ের সামনেই তিনি ঝালমুড়ির দোকান চালাতেন।

স্থানীয় প্রতিনিধি ও বিদ্যালয়ের সিসিটিভি ফুটেজ দেখে জানা যায়, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে ফারজানা স্কুলে পৌঁছালে সুরাইয়া তাকে ডেকে নিজের বাড়িতে নিয়ে যান। সেখানে তাকে ঝালমুড়ি খেতে দিয়ে হাত-পা বেঁধে ফেলেন। পরে তার কানের দুল খুলে নিয়ে শ্বাসরোধ করে হত্যা শেষে লাশটি ঘরের আলমারির ড্রয়ারে লুকিয়ে রাখেন।

দুপুরে ক্লাস শেষে ফারজানা বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি ও এলাকায় মাইকিং শুরু করেন। বিদ্যালয়ের সিসিটিভি ফুটেজে দেখা যায় ফারজানাকে ডেকে নিয়ে যান সুরাইয়া। বিষয়টি স্থানীয় লোকজন ও পুলিশকে জানানো হয়। বিকালে সুরাইয়ার বাড়িতে গিয়ে ড্রয়ার থেকে শিশুটির লাশ উদ্ধার করে পুলিশ।

হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে হাজারো ক্ষুব্ধ গ্রামবাসী সুরাইয়ার বাড়ি ঘিরে ফেলেন। একপর্যায়ে উত্তেজিত জনতা সুরাইয়াকে আটক করে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে তার ঘরবাড়িতে ভাঙচুর চালিয়ে আগুন লাগিয়ে দেওয়া হয়। উত্তপ্ত পরিস্থিতির কারণে পুলিশ দীর্ঘক্ষণ লাশ উদ্ধার করতে পারেনি। রাত ৯টার দিকে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কাশিবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুন্নাহার বলেন, সকাল সাড়ে ৮টার দিকে ফারজানাকে বিদ্যালয় চত্বর থেকে ডেকে নিয়ে যান সুরাইয়া। বিদ্যালয়ের সিসিটিভি ক্যামেরা পরীক্ষা করে বিষয়টি নিশ্চিত হওয়ার পর পুলিশ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের খবর দেওয়া হয়।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, ‌‘সোনার গয়নার লোভে শিশুটিকে হাত-পা বেঁধে শ্বাসরোধে হত্যা করা হয়েছিল বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। ঘটনার পর উত্তেজিত জনতা অভিযুক্ত নারীকে পিটিয়ে হত্যা করে এবং তার বাড়িতে আগুন দেয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। নিহত শিশু ও নারীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে।’

/এএম/ 
সম্পর্কিত
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
নিজ দলের সভাপতিকে হত্যা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক বহিষ্কার
আর্জেন্টিনার খেলা দেখে বাড়ি ফিরে শুয়ে পড়লেন, স্ত্রী দেখলেন লাশ
সর্বশেষ খবর
মঞ্চে এল বটতলার নতুন নাটক ‘যোজনগন্ধা মায়া’
মঞ্চে এল বটতলার নতুন নাটক ‘যোজনগন্ধা মায়া’
‘সবচেয়ে বড় আফসোস, আমরা এখনও বিচার পেলাম না’
‘সবচেয়ে বড় আফসোস, আমরা এখনও বিচার পেলাম না’
২৪ বছর আগে সংঘবদ্ধ ধর্ষণ, তিন জনের যাবজ্জীবন কারাদণ্ড  
২৪ বছর আগে সংঘবদ্ধ ধর্ষণ, তিন জনের যাবজ্জীবন কারাদণ্ড  
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
সর্বাধিক পঠিত
পরবর্তী ২০৩০ ফিফা বিশ্বকাপের আয়োজক কারা, জেনে নিন সূচি ও নতুন ফরম্যাট
পরবর্তী ২০৩০ ফিফা বিশ্বকাপের আয়োজক কারা, জেনে নিন সূচি ও নতুন ফরম্যাট
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
মালয়েশিয়ায় কর্মী পাঠানো ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার
মালয়েশিয়ায় কর্মী পাঠানো ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার
মিত্রদের নিয়ে সন্ধ্যায় প্রধানমন্ত্রীর নৈশভোজ: কারা যাচ্ছেন, কারা যাচ্ছেন না
মিত্রদের নিয়ে সন্ধ্যায় প্রধানমন্ত্রীর নৈশভোজ: কারা যাচ্ছেন, কারা যাচ্ছেন না
ছাত্রনেতা থেকে যেভাবে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন
ছাত্রনেতা থেকে যেভাবে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন