জুলাই সনদের আলোকে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান হাসনাত আবদুল্লাহর 

নড়াইল প্রতিনিধি
২৬ জুলাই ২০২৬, ০৩:৪৭ আপডেট : ২৬ জুলাই ২০২৬, ০৩:৪৭

জুলাই সনদের আলোকে তরুণদের নেতৃত্বে নতুন ও প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, “তরুণদের নেতৃত্বে সুন্দরভাবে আগামী বাংলাদেশ পরিচালিত হোক— এটাই আমাদের মূল প্রত্যাশা।” 

শনিবার (২৫ জুলাই) বিকালে নড়াইল শহরের পুরাতন বাস টার্মিনাল এলাকার মুক্তমঞ্চে এনসিপি জেলা শাখা আয়োজিত জুলাই পদযাত্রা ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এনসিপির জেলা কমিটির আহ্বায়ক কৃষিবিদ মুন্সী জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই পথসভা পরিচালনা করেন ‘জুলাইযোদ্ধা’ আব্দুর রহমান মেহেদী। 

পথসভায় অন্যান্য কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ শেখ হাসিনা ও আওয়ামী লীগের তীব্র সমালোচনা করে বলেন, একসময় যারা দাবি করত ‘শেখ হাসিনা বা আওয়ামী লীগ পালায় না’, তারাই গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে প্রতিবেশী দেশে গিয়ে আশ্রয় নিয়েছে। তারা সাফ জানিয়ে দেন, বাংলাদেশে ফিরে এলে তাদের অবশ্যই আইনি প্রক্রিয়ায় বিচারের সম্মুখীন হতে হবে। বিদেশ থেকে কোনো ‘ গায়েবি গুহা’ থেকে হুংকার দিয়ে এনসিপিকে ভয় দেখানো যাবে না। 

দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর বাংলাদেশ একটি কল্যাণকর রাষ্ট্রে পরিণত হওয়ার কথা থাকলেও বর্তমানে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। ফ্যাসিস্ট সরকার দেশ ছাড়লেও তাদের আমলের খুন, ধর্ষণ ও চাঁদাবাজির সংস্কৃতির পুনরাবৃত্তি ঘটছে। সেই সঙ্গে সংবিধান সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে নানা রকম টালবাহানা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তারা।

পথসভায় বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ড. মাহমুদা মিতু, যুগ্ম আহ্বায়ক আলী হাসান জুনায়েদ, সরোয়ার তুষার, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফরিদুল হক এবং নড়াইল জেলা এনসিপির সদস্য সচিব মাহমুদা সুলতানা রিমিসহ অন্যান্য নেতারা। 

/এসটি/ 
সম্পর্কিত
ফ্যামিলি কার্ড প্রকল্পে অনিয়মের অভিযোগ তুলে হাসনাত বললেন, ‘এটাই কি তাহলে আই হ্যাভ আ প্ল্যান’
তারেক রহমান সরকার চালাচ্ছেন না, হাইজ্যাক হয়ে গেছে: হাসনাত আবদুল্লাহ
বিধবা কার্ড দেওয়া হলেও এমপির বউ সবার আগে পাবে: হাসনাত আবদুল্লাহ
সর্বশেষ খবর
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
দোকানের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলেন যুবক, মোটরসাইকেলে এসে গুলি করে হত্যা
দোকানের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলেন যুবক, মোটরসাইকেলে এসে গুলি করে হত্যা
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক