এস আলমের মতো দুর্নীতিবাজদের প্রতিষ্ঠান পুনর্বাসনে ক্ষমতাসীন দলের কিছু লোক জড়িত: হাসনাত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ নভেম্বর ২০২৬, ১৪:২২ আপডেট : ২৫ নভেম্বর ২০২৬, ১৪:২৪

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন,  হাজার হাজার কোটি টাকা লুটপাট করলেও বিচার না করে এস আলমের মতো দুর্নীতিবাজ প্রতিষ্ঠানকে পুনর্বাসন করছে সরকার। এর সঙ্গে ক্ষমতাসীন দলের কিছু লোক জড়িত। 

বুধবার (২৫ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘অবসরপ্রাপ্ত শিক্ষকদের অধিকার ও সামাজিক মর্যাদা নিশ্চিত করতে করণীয়’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। অবসরপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী সমন্বিত ফোরাম এ অনুষ্ঠানের আয়োজন করে।

হাসনাত বলেন, উচ্চপদস্থ আমলা আর মন্ত্রীরা বড় বড় কথা বললেও শিক্ষকদের জীবন-মান উন্নয়নে রাষ্ট্র  যথেষ্ট আন্তরিক নয়।

হাসনাত অভিযোগ করেন, বর্তমান রাষ্ট্র ব্যবস্থায় শিক্ষকদের নিয়ে ভাবনা নেই। শিক্ষকরা চান তাদের সংকট যেন সংসদে তুলে ধরা হয়।

এনসিপির পক্ষ থেকে অবসরপ্রাপ্ত শিক্ষকদের ন্যায্য অধিকার আদায়ে যথাযথ কর্তৃপক্ষের কাছে জানানোর প্রতিশ্রুতি দেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদ সদস্য আলী আহসান জুনায়েদ এবং শিক্ষা ও গবেষণা সম্পাদক ফয়সাল মাহমুদ শান্ত।

/এমকে/আইএএম/
সম্পর্কিত
গ্রামীণ ব্যাংকে আগুন: আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্তির আহ্বান নাহিদের 
আবু বাকেরকে প্রাণনাশের হুমকি, বাড়িতে কাফনের কাপড় পাঠানোর অভিযোগ
পদত্যাগের দুই ঘণ্টা পর সিদ্ধান্ত স্থগিত এনসিপি নেতা জাকারিয়ার
সর্বশেষ খবর
৪৯৪ রানেই ইনিংস ঘোষণা, কঠিন চ্যালেঞ্জে বাংলাদেশ
৪৯৪ রানেই ইনিংস ঘোষণা, কঠিন চ্যালেঞ্জে বাংলাদেশ
শেনঝৌ-২৪ মিশন পাকিস্তানের তরুণদের বিজ্ঞানচর্চায় উৎসাহিত করবে: আহসান ইকবাল
শেনঝৌ-২৪ মিশন পাকিস্তানের তরুণদের বিজ্ঞানচর্চায় উৎসাহিত করবে: আহসান ইকবাল
অ্যান্টার্কটিকার বরফের নিচে হিমালয়ের সমান পর্বত! বিজ্ঞানীদের আবিষ্কারে চমক
অ্যান্টার্কটিকার বরফের নিচে হিমালয়ের সমান পর্বত! বিজ্ঞানীদের আবিষ্কারে চমক
উচ্চতা মাত্র ২ ফুট, দাম ১ কোটি রুপি: পুষ্কর মেলায় নজর কাড়ছে ‘পিঙ্কি’
উচ্চতা মাত্র ২ ফুট, দাম ১ কোটি রুপি: পুষ্কর মেলায় নজর কাড়ছে ‘পিঙ্কি’
সর্বাধিক পঠিত
৩০ লাখ টাকা চাঁদা চাওয়ায় রেস্টুরেন্ট বন্ধ, পুলিশের পাহারায় খোলার পরই গুলি
৩০ লাখ টাকা চাঁদা চাওয়ায় রেস্টুরেন্ট বন্ধ, পুলিশের পাহারায় খোলার পরই গুলি
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি হতে যাচ্ছে ১৬ হাজার টাকা
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি হতে যাচ্ছে ১৬ হাজার টাকা
স্বর্ণদ্বীপে সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী
স্বর্ণদ্বীপে সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী
তিন ছাত্র সংগঠনের আপত্তির মুখে প্রভোস্টের পদ হারালেন অধ্যাপক স্নিগ্ধা
তিন ছাত্র সংগঠনের আপত্তির মুখে প্রভোস্টের পদ হারালেন অধ্যাপক স্নিগ্ধা
হঠাৎ কেন শেখ হাসিনার মুখপাত্র পদে সৈয়দ মোজাম্মেল আলী, কে তিনি?
হঠাৎ কেন শেখ হাসিনার মুখপাত্র পদে সৈয়দ মোজাম্মেল আলী, কে তিনি?