বিকালে এনসিপির পদযাত্রা, সকালে সড়কে ঝুলছিল নাহিদ-হাসনাতদের ছবিসহ কুশপুতুল

মেহেরপুর প্রতিনিধি
২৭ জুলাই ২০২৬, ১৩:১৩ আপডেট : ২৭ জুলাই ২০২৬, ১৩:২৯

মেহেরপুরের গাংনীতে এনসিপির শীর্ষ নেতাদের ছবি সম্বলিত কয়েকটি কুশপুতুল বৈদ্যুতিক তারের সঙ্গে ঝুলিয়ে রেখেছিল দুর্বৃত্তরা। সোমবার (২৭ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয়, মুক্তিযোদ্ধা ভবন সংলগ্ন একটি খুঁটি ও পল্লী বিদ্যুৎ অফিসের সামনে বৈদ্যুতিক তারের সঙ্গে ঝুলিয়ে রাখা কুশপুতুল দেখে স্থানীয় লোকজন।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে সেগুলো উদ্ধার করে নিয়ে যায়।

কুশপুতুলগুলোতে বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমসহ এনসিপির শীর্ষ কয়েকজন নেতার ছবি রয়েছে।

সোমবার (২৭ জুলাই) বিকালে গাংনী বাজার বাসস্ট্যান্ড চত্বরে এনপিসিপির পদযাত্রা রয়েছে। পদযাত্রাকে কেন্দ্র করে এমন ঘটনা ঘটতে পারে ধারণা এনসিপির স্থানীয় নেতাদের।

কুশপুতুলের শরীরে লেখা ছিল, ‘তরুণ সমাজকে ললিপপ হাতে ধরিয়ে দেশ নিলো রসাতলে। এদের প্রতিহত করুন, এদের ঘৃণা করুন।’

স্থানীয়রা জানান, তারা সকালে হাঁটতে বের হয়ে স্কুলের সামনে বৈদ্যুতিক তারের সঙ্গে কয়েকটি কুশপুতুল ঝুলতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ সেগুলো উদ্ধার করে নিয়ে যায়।

এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সমন্বয়ক ও মেহেরপুর জেলা সমন্বয়কারী অ্যাডভোকেট শাকিল আহমেদ বলেন, ‘এনপিসিপির পদযাত্রাকে ঘিরে গণজোয়ার সৃষ্টি হয়েছে। সেটিকে কেন্দ্র করে একটি সন্ত্রাসী গ্রুপ মানুষের মাঝে ভীতি সৃষ্টি করার জন্য কুশপুতুল ঝুলিয়েছে। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনী সদস্যরা ব্যবস্থা নেবে।’

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাদ্দিদ মুর্শেদ চৌধুরী বলেন, ‘দুর্বৃত্তরা আতঙ্ক ছড়ানোর জন্য এটি করতে পারে। তবে বিষয়টি তদন্ত করা হচ্ছে।’

/এনআই/
সম্পর্কিত
ফ্যামিলি কার্ড প্রকল্পে অনিয়মের অভিযোগ তুলে হাসনাত বললেন, ‘এটাই কি তাহলে আই হ্যাভ আ প্ল্যান’
এনসিপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ
দুর্গাপূজা উদযাপনে সর্বাত্মক সহযোগিতা করবে এনসিপি: নাহিদ ইসলাম
সর্বশেষ খবর
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
দোকানের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলেন যুবক, মোটরসাইকেলে এসে গুলি করে হত্যা
দোকানের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলেন যুবক, মোটরসাইকেলে এসে গুলি করে হত্যা
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক