সাকিব আল হাসানের বাড়িতে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা, ভাঙচুর 

মাগুরা প্রতিনিধি 
০৫ আগস্ট ২০২৬, ২২:০৪আপডেট : ০৫ আগস্ট ২০২৬, ২২:৩৫

মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের বাড়িতে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। এ ছাড়াও ইটপাটকেল নিক্ষেপ করে কাচের বাসার জানালা ভাঙচুর করা হয়েছে। বুধবার (৫ আগস্ট) রাত ৯টার দিকে মাগুরা শহরের কেশব মোড় এলাকার বাড়িতে এ ঘটনা ঘটে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত ৯টার দিকে কয়েকজন যুবক ওই বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করে জানালার গ্লাস ভাঙচুর করে। এ ছাড়াও গেটে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করে। এ সময় গেটে সামান্য আগুন জ্বললেও তা দ্রুত নিভে যায়। ঘটনার সময় বাড়িতে সাকিব আল হাসান বা তার পরিবারের কোনও সদস্য ছিলেন না। স্থানীয় লোকজন এগিয়ে আসায় বড় ধরনের কোনও ক্ষয়ক্ষতি হয়নি।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ‌‘কে বা কারা পেট্রোল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনার পর বাড়িটির চারপাশে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। ঘটনাটি আমরা পর্যবেক্ষণ করছি। এটি পেট্রোল বোমা কিনা, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে।’

সাকিব আল হাসানের একজন আত্মীয় নাম প্রকাশে অনিচ্ছুক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সন্ধ্যায় সাকিব আল হাসানের লাইভ শেষ হওয়ার পর কিছু দুর্বৃত্ত মাগুরার বাসায় আক্রমণ চালায়। তারা মূল গেট ভাঙার চেষ্টা করে। তা করতে না পেরে দেয়াল টপকে বাসার ভেতরে আগুন লাগানোর চেষ্টা করে এবং ভাঙচুর চালায়। বাসার ভেতরে সাকিবের বাবা-মা কিংবা আত্মীয়-স্বজন কেউ ছিলেন না। একজন খালা তত্ত্বাবধায়ক হিসেবে আছেন। তবে শেষ পর্যন্ত দুর্বৃত্তরা বড় ক্ষতি করতে পারেনি। আশপাশ থেকে অন্যরা চলে আসায় তারা পিছু হটে। পুরো বিষয়টি নিয়ে আমরা আতঙ্কে আছি।’

/এএম/ 
সম্পর্কিত
বিসিবির সভায় ক্রিকেটারদের ম্যাচ ফি বাড়লো, এলো আরও যেসব সিদ্ধান্ত
অধিনায়কত্ব ছাড়ার কারণ জানালেন নিগার, বললেন ‘কষ্ট পেয়ে নয়’
বাংলাদেশের বিপক্ষে ইতিহাস গড়লেন স্মৃতি মান্ধানা
সর্বশেষ খবর
বিসিবির সভায় ক্রিকেটারদের ম্যাচ ফি বাড়লো, এলো আরও যেসব সিদ্ধান্ত
বিসিবির সভায় ক্রিকেটারদের ম্যাচ ফি বাড়লো, এলো আরও যেসব সিদ্ধান্ত
আলজেরিয়ার কাছে জ্বালানি সহযোগিতা চায় বাংলাদেশ
আলজেরিয়ার কাছে জ্বালানি সহযোগিতা চায় বাংলাদেশ
এবার সার না পেয়ে কৃষি কর্মকর্তাকে পেটালেন কৃষকরা, দৌড়ে ব্যবসায়ীর বাড়িতে আশ্রয়
এবার সার না পেয়ে কৃষি কর্মকর্তাকে পেটালেন কৃষকরা, দৌড়ে ব্যবসায়ীর বাড়িতে আশ্রয়
গোলরক্ষকের অদ্ভুত ভুল, বাংলাদেশ ফুটবল লিগে ফিক্সিংয়ের গুঞ্জন
গোলরক্ষকের অদ্ভুত ভুল, বাংলাদেশ ফুটবল লিগে ফিক্সিংয়ের গুঞ্জন
সর্বাধিক পঠিত
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার