ছাগল পেলেন বাঘের হামলায় স্বামী হারানো ৩১ নারী

সাতক্ষীরা প্রতিনিধি
১৪ আগস্ট ২০২৬, ১৪:২০আপডেট : ১৪ আগস্ট ২০২৬, ১৪:২০

সুন্দরবনে বাঘের আক্রমণে স্বামী হারানো ৩১ নারীকে স্বাবলম্বী করতে দুটি করে ছাগল দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নে আয়োজিত এক অনুষ্ঠানে এসব পরিবারের সদস্যদের হাতে ছাগল তুলে দেওয়া হয়।

উপকারভোগী পরিবারগুলো সাতক্ষীরার গাবুরা ও বুড়িগোয়ালিনী ইউনিয়ন এবং খুলনার কয়রা উপজেলার বাসিন্দা। ছাগল পালনের মাধ্যমে পরিবারের আয় বাড়ানোর পাশাপাশি ওই নারীদের স্বাবলম্বী করে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিএম মাসুদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লেখক ও জ্যেষ্ঠ সাংবাদিক মহাসিন উল হাকিম। এছাড়া গাবুরা ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য ফরিদা খাতুন, জিএম মুনজুর হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

জিএম মাসুদুল আলম বলেন, সুন্দরবনসংলগ্ন উপকূলের বাঘ বিধবা পরিবারগুলো দীর্ঘদিন ধরে নানা সংকটের মধ্যে বসবাস করছে। তাদের হাতে ছাগল তুলে দেওয়ার উদ্যোগটি অত্যন্ত মানবিক ও সময়োপযোগী। ছাগল পালনের মাধ্যমে তারা নিজেরাই আয় করতে পারবেন।

মহাসিন উল হাকিম বলেন, সুন্দরবন ও উপকূলের মানুষের জীবনসংগ্রাম অত্যন্ত কঠিন। বাঘের আক্রমণে স্বামী হারানো নারীরা শুধু স্বামীকেই হারাননি, পরিবারের প্রধান উপার্জনক্ষম ব্যক্তিকেও হারিয়েছেন। তাদের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক দায়িত্ব।

ইয়ুথ ফর বাংলাদেশের প্রতিষ্ঠাতা আরিফুর রহমান বলেন, বাঘ বিধবা পরিবারগুলোর জীবনমান উন্নয়নে দীর্ঘমেয়াদি ও টেকসই উদ্যোগ প্রয়োজন। ছাগল বিতরণের মাধ্যমে তাদের হাতে এমন একটি সম্পদ তুলে দেওয়া হয়েছে, যা ভবিষ্যতে আয়ের উৎস হতে পারে। পর্যায়ক্রমে আরও অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা থাকবে।

ছাগল পেয়ে উপকারভোগী নারীরা কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, ছাগল পালন থেকে বাড়তি আয় হলে সন্তানদের লেখাপড়া ও সংসারের দৈনন্দিন খরচ মেটাতে সহায়তা হবে।

৩১টি পরিবারের মধ্যে ছাগল বিতরণের এ উদ্যোগ নিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ ফর বাংলাদেশ। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, সুন্দরবনসংলগ্ন ঝুঁকিপূর্ণ ও অসহায় পরিবারগুলোর জীবনমান উন্নয়নে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

/আরকে/
সম্পর্কিত
হত্যাচেষ্টা মামলায় হাইকোর্টে এমপি গাজী নজরুলের আগাম জামিন
৮২২ কোটি টাকার প্রকল্পের অগ্রগতি মাত্র ৩২ শতাংশ, কবে শেষ হবে কাজ?
বিএনপিতে যোগ দিলেন জামায়াত থেকে বহিষ্কৃত গাজী নজরুলের ১২ অনুসারী
সর্বশেষ খবর
১৫ দিনের ব্যবধনে মণে ১ হাজার টাকা কমলো পাটের দাম 
১৫ দিনের ব্যবধনে মণে ১ হাজার টাকা কমলো পাটের দাম 
লোকসভার আসন নিয়ে মোদির কাছে যে ৩ দাবি জানালেন মুখ্যমন্ত্রী বিজয়
লোকসভার আসন নিয়ে মোদির কাছে যে ৩ দাবি জানালেন মুখ্যমন্ত্রী বিজয়
খুলনায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু
খুলনায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু
মাছ-মাংসের দাম আগের মতোই, সবজি-ডিমে কিছুটা স্বস্তি
মাছ-মাংসের দাম আগের মতোই, সবজি-ডিমে কিছুটা স্বস্তি
সর্বাধিক পঠিত
বন্ধ হলো সামিটের এলএনজি সরবরাহ, ‘বাড়বে’ ভোগান্তি
বন্ধ হলো সামিটের এলএনজি সরবরাহ, ‘বাড়বে’ ভোগান্তি
বিএনপির মহাসচিব পদে কে আসছেন, আলোচনায় ৪ নেতা
বিএনপির মহাসচিব পদে কে আসছেন, আলোচনায় ৪ নেতা
ডাকবাংলোতে ডেকে কর্মকর্তাকে পেটালেন পৌরসভার সিইও, ডিসি বললেন র‌বিবা‌রের ম‌ধ্যে বদ‌লি
ডাকবাংলোতে ডেকে কর্মকর্তাকে পেটালেন পৌরসভার সিইও, ডিসি বললেন র‌বিবা‌রের ম‌ধ্যে বদ‌লি
ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে নতুন পরিকল্পনা
ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে নতুন পরিকল্পনা
রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে মনোনয়নপত্র দাখিল হয়েছে তিনটি
রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে মনোনয়নপত্র দাখিল হয়েছে তিনটি