ধর্ষণ মামলার রায় শুনে আদালতে জ্ঞান হারালেন আ.লীগ নেতা

মেহেরপুর প্রতিনিধি
২৪ আগস্ট ২০২৬, ০১:১৮আপডেট : ২৪ আগস্ট ২০২৬, ০১:১৮

মেহেরপুরে বন্ধুর প্রতিবন্ধী স্ত্রীকে ধর্ষণ মামলায় কলিম উদ্দিন ওরফে কালু নামের এক আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। একই সঙ্গে তাকে ৫ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। রায় ঘোষণার পরপরই এজলাস থেকে নেমে আসামি জ্ঞান হারিয়ে ফেলেন। দ্রুত তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে যায় পুলিশ সদস্যরা।

রবিবার (২৩ আগস্ট) মেহেরপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক  আলী মাসুদ শেখ এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত কলিম উদ্দিন ওরফে কালু মেহেরপুর জেলার পিরোজপুর এলাকার মৃত আব্দুল মন্ডলের ছেলে। তিনি স্থানীয় আওয়ামী লীগ নেতা ও পিরোজপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মেম্বার।

আদালত সূত্রে জানা গেছে, ২০২৩ সালে ১৮ ডিসেম্বর রাত ৮টার দিকে সদর উপজেলার পিরোজপুর গ্রামে ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা কলিম উদ্দিন তার এক বন্ধুকে চা খাওয়ানোর কথা বলে গ্রামের একটি দোকানে বসিয়ে তার বাড়িতে গিয়ে প্রতিবন্ধী স্ত্রীকে ধর্ষণ করে। চায়ের দোকান থেকে বাড়ি ফিরে নিজ স্ত্রীকে ধর্ষণ করতে দেখেন তিনি।

ঘটনার পর ভুক্তভোগীর মা বাদী হয়ে ২১ ডিসেম্বর ইউপি সদস্য কলিম উদ্দিনকে আসামি করে সদর থানায় মামলা করেন। পুলিশ এই মামলায় তদন্ত করে ধর্ষণের সত্যতা পায়। এ ছাড়াও মেডিক্যাল রিপোর্টে ধর্ষণের প্রমাণ পাওয়া যায়। পরে আদালতে পুলিশ চূড়ান্ত তদন্ত রিপোর্ট দাখিল করে। আদালতে ১৩ সাক্ষীর সাক্ষ্য প্রমাণ শেষে অভিযুক্ত পিরোজপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা কলিম উদ্দিন কালুর অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন।

রায়ের বিষয়টি নিশ্চিত করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর মোস্তাফিজুর রহমান তুহিন। তিনি বলেন, এই রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট। নারী ও শিশু নির্যাতন দমন আইনে আসামির বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। 

রায়ের সময় আদালতে আসামিপক্ষের আইনজীবী হিসেবে পল্লব ভট্টাচার্য ও ইব্রাহীম শাহীন উপস্থিত ছিলেন।

/এফআর/
সম্পর্কিত
এক খবরেই ডিবি গিয়ে ঘিরে ফেললো বাড়ি, পরে জানলো ভুয়া তথ্য
উপজেলা পরিষদ চত্বর থেকে ৫৪ বস্তা সার উধাও, পরে যা ঘটলো
সোহাগ হত্যা: প্রত্যক্ষদর্শীসহ ২ জনের সাক্ষ্য
সর্বশেষ খবর
বিএনপি মিডিয়া সেলের একজনকে দায়িত্ব থেকে অব্যাহতি
বিএনপি মিডিয়া সেলের একজনকে দায়িত্ব থেকে অব্যাহতি
এক খবরেই ডিবি গিয়ে ঘিরে ফেললো বাড়ি, পরে জানলো ভুয়া তথ্য
এক খবরেই ডিবি গিয়ে ঘিরে ফেললো বাড়ি, পরে জানলো ভুয়া তথ্য
বুয়েটে দিনে ও রাতে পাঁচবার লোডশেডিং
বুয়েটে দিনে ও রাতে পাঁচবার লোডশেডিং
উপজেলা পরিষদ চত্বর থেকে ৫৪ বস্তা সার উধাও, পরে যা ঘটলো
উপজেলা পরিষদ চত্বর থেকে ৫৪ বস্তা সার উধাও, পরে যা ঘটলো
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
অসময়ে তরমুজ চাষে সাফল্যে মৃত্যুঞ্জয়ের মুখে হাসি
অসময়ে তরমুজ চাষে সাফল্যে মৃত্যুঞ্জয়ের মুখে হাসি