গণভোটের রায় বাস্তবায়ন না হলে আন্দোলনের মাধ্যমে সরকারের পতন: জামায়াত আমির

বাগেরহাট প্রতিনিধি
৩১ অক্টোবর ২০২৬, ১৬:৫৪ আপডেট : ৩১ অক্টোবর ২০২৬, ১৬:৫৪

গণভোটের রায় বাস্তবায়ন করা না হলে আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। ১১ দলীয় জোটের লংমার্চ কর্মসূচির অংশ হিসেবে শনিবার (৩১ অক্টোবর) দুপুরে বাগেরহাটের কাটাখালীতে আয়োজিত পথসভায় তিনি এ হুঁশিয়ারি দেন।

শফিকুর রহমান বলেন, ‘এই লংমার্চ ক্ষমতা দখলের আন্দোলন নয়, বরং জনগণের ন্যায্য দাবি আদায়ের শান্তিপূর্ণ কর্মসূচি। সাধারণ মানুষের দাবি ও অধিকার আদায়ে জনমত গড়ে তোলাই আমাদের লক্ষ্য।’

এর আগে লংমার্চ ঘিরে সকাল থেকেই বাগেরহাটের কাটাখালী মোড় এলাকায় জড়ো হতে থাকেন ১১ দলীয় জোটের হাজারো নেতাকর্মী ও সমর্থক। জেলার বিভিন্ন উপজেলা ছাড়াও আশপাশের বিভিন্ন এলাকা থেকে ছোট-বড় মিছিল নিয়ে তারা সেখানে সমবেত হন। বাগেরহাট জেলা জামায়াত নেতৃবৃন্দ সভায় বক্তব্য দেন।

লংমার্চের কেন্দ্রীয় নেতাদের স্বাগত জানাতে কাটাখালী মোড়ে অস্থায়ী সভামঞ্চ ও অভ্যর্থনা বুথ তৈরি করা হয়। ব্যানার, ফেস্টুন ও দলীয় পতাকায় সাজানো হয় পুরো এলাকা। অন্যদিকে খুলনা-ঢাকা মহাসড়কের ফকিরহাট এলাকায় লংমার্চের গাড়িবহরকে স্বাগত জানাতে সড়কের দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়ান নারী কর্মীরা।

জামায়াতের আমির ডা. শফিকুর রহমান কাটাখালীতে সংক্ষিপ্ত পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। পরে লংমার্চটি পরবর্তী গন্তব্যের উদ্দেশে যাত্রা করে।

১১ দলীয় জোটের নেতারা জানান, বাগেরহাট দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতি, যোগাযোগ ও পর্যটনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জেলা। মোংলা বন্দর ও সুন্দরবনকেন্দ্রিক এ অঞ্চলের দীর্ঘদিনের বঞ্চনা, খুলনার সঙ্গে বাগেরহাটের যোগাযোগব্যবস্থা, কৃষক ও মৎস্যজীবীদের ন্যায্য অধিকার এবং আঞ্চলিক উন্নয়নের বিষয়গুলো কাটাখালীর পথসভায় তুলে ধরা হয়েছে।

এদিকে লংমার্চ ও পথসভাকে কেন্দ্র করে কাটাখালী ও খুলনা-বাগেরহাট মহাসড়কের বিভিন্ন সংযোগস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। সাধারণ যাত্রীদের দুর্ভোগ কমাতে যানবাহন চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করেন ট্রাফিক পুলিশ ও জামায়াতের স্বেচ্ছাসেবক কর্মীরা।

 

/এএম/ 
সম্পর্কিত
‘সংবিধানের ধারাবাহিকতা ছাড়া জুলাই সনদ বাস্তবায়নের দাবি গায়ের জোরের শামিল’ 
সারা দেশের কোমর ভাঙা, তাই দেশ মেরামত করতে হবে: জামায়াত আমির
কঠোর নিরাপত্তায় গোপালগঞ্জ পার হলো ১১ দলের লংমার্চের বহর
সর্বশেষ খবর
ভাইয়ের সাথে কথা বলো, ছেলেপুলে পাঠালে চাঁদা ৫০ লাখ থেকে ১ কোটি হয়ে যাবে
ভাইয়ের সাথে কথা বলো, ছেলেপুলে পাঠালে চাঁদা ৫০ লাখ থেকে ১ কোটি হয়ে যাবে
এইচএসসিতে নির্মোহ মূল্যায়ন, অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনঃপরীক্ষা: মাহদী আমিন
এইচএসসিতে নির্মোহ মূল্যায়ন, অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনঃপরীক্ষা: মাহদী আমিন
যেসব কারণ দেখিয়ে বরখাস্ত করা হলো ডিবির সেই হারুনকে
যেসব কারণ দেখিয়ে বরখাস্ত করা হলো ডিবির সেই হারুনকে
এইচএসসিতে সাফা, পূজা, ফারিণ, হিমি ও তটিনী কে কত পেয়েছিলেন
এইচএসসিতে সাফা, পূজা, ফারিণ, হিমি ও তটিনী কে কত পেয়েছিলেন
সর্বাধিক পঠিত
প্রথম দিনে বাজারে ঢুকেছে হাজার টন ইলিশ, দাম কত?
প্রথম দিনে বাজারে ঢুকেছে হাজার টন ইলিশ, দাম কত?
লাগেজ কাটা-চুরি বন্ধে নতুন ব্যবস্থা: কতটা বদলালো শাহজালাল বিমানবন্দর
লাগেজ কাটা-চুরি বন্ধে নতুন ব্যবস্থা: কতটা বদলালো শাহজালাল বিমানবন্দর
পাসের হারে শীর্ষে কোন বোর্ড, তালানিতে কোনটি
পাসের হারে শীর্ষে কোন বোর্ড, তালানিতে কোনটি
এইচএসসি ও সমমানের ফল প্রকাশ আজ
এইচএসসি ও সমমানের ফল প্রকাশ আজ
প্রধানমন্ত্রীর জাপান সফরে ৬৩০ কোটি ডলার বিনিয়োগের সম্ভাবনা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
প্রধানমন্ত্রীর জাপান সফরে ৬৩০ কোটি ডলার বিনিয়োগের সম্ভাবনা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী