বাস ও কাউন্টার থেকে মুছে দেওয়া হলো ‘টুঙ্গিপাড়া’

খুলনা প্রতিনিধি
১৭ নভেম্বর ২০২৬, ১৩:০০ আপডেট : ১৭ নভেম্বর ২০২৬, ১৩:০০

খুলনায় টুঙ্গিপাড়া পরিবহনের একটি বাস ও কাউন্টার থেকে কালো কালি ও স্প্রে ব্যবহার করে ‘টুঙ্গিপাড়া’ নাম মুছে দিয়েছেন কয়েকজন যুবক। সোমবার (১৬ নভেম্বর) বিকাল ৪টার দিকে নগরের ফুলবাড়ীগেট এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, বিকাল ৪টা ১০ মিনিটের দিকে স্থানীয় যুবদল নেতা মাসুম খানের নেতৃত্বে ৮ থেকে ১০ জন যুবক পরিবহনটির কাউন্টারের সামনে আসেন। সেখানে প্রথমে কাউন্টারের সাইনবোর্ড থেকে ‘টুঙ্গিপাড়া’ নাম মুছে দেওয়া হয়। এরপর কাউন্টারের সামনে দাঁড়িয়ে থাকা ঢাকাগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি বাসের গায়ে লেখা নামের অংশ কালো স্প্রে দিয়ে ঢেকে দেওয়া হয়।

ঘটনার সময় কাউন্টারে টিকিট বিক্রির দায়িত্বে ছিলেন রকি হাওলাদার। তিনি বলেন, কয়েকজন যুবক এসে টুঙ্গিপাড়া নাম মুছে দিয়ে চলে গেছেন। তবে তারা কোনও ভাঙচুর করেননি বা কারও সঙ্গে দুর্ব্যবহার করেননি।

এ বিষয়ে খুলনা মহানগর যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম রুবেল বলেন, আওয়ামী লীগের দেশবিরোধী ষড়যন্ত্র ও নাশকতার বিরুদ্ধে নেতা-কর্মীদের সতর্ক থাকতে বলা হয়েছে। তবে কোনও ধরনের হঠকারী কর্মকাণ্ড না করার নির্দেশনাও রয়েছে। তার দাবি, শাহরিয়ার হোসেন মাসুম যুবদলের কোনও পদে নেই। বিষয়টি তারা রাজনৈতিকভাবে মোকাবিলা করবেন।

খানজাহান আলী থানার ওসি আবুল বাশার বলেন, ঘটনাটি তিনি শুনেছেন। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে দেখা হবে।

/আরএইচ/
সম্পর্কিত
‘আওয়ামী লীগে ভরে যাচ্ছে বিএনপি’, ক্ষোভে দল ছাড়লেন ছাত্রদল নেতা
লন্ডনে প্রবাসী বাংলাদেশি ও শিক্ষার্থীদের ওপর হামলায় ক্ষুব্ধ নাহিদ ইসলাম
লন্ডনে আ.লীগ ও এনসিপির সংঘর্ষ, আহত ৪
সর্বশেষ খবর
মেসিকে চান স্কালোনি, রাখলেন দরজা খোলা
মেসিকে চান স্কালোনি, রাখলেন দরজা খোলা
‘শ্রমবান্ধব নীতি ও কাজের ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্রের ডিএফসির অর্থায়ন প্রাপ্তি’
‘শ্রমবান্ধব নীতি ও কাজের ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্রের ডিএফসির অর্থায়ন প্রাপ্তি’
সাগরে ঘূর্ণিঝড় ‘আকভান’, সমুদ্রবন্দরে ২ নম্বর সংকেত
সাগরে ঘূর্ণিঝড় ‘আকভান’, সমুদ্রবন্দরে ২ নম্বর সংকেত
বায়তুল মোকাররমের খতিবকে তওবা করতে বললেন আমির হামজা
বায়তুল মোকাররমের খতিবকে তওবা করতে বললেন আমির হামজা
সর্বাধিক পঠিত
অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করা সাবেক ছাত্রদল নেতাকে ডাকলেন প্রশাসক
অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করা সাবেক ছাত্রদল নেতাকে ডাকলেন প্রশাসক
সংকটে পড়া ২ ব্যাংককে ২৪ হাজার কোটি টাকার তারল্য সহায়তা
সংকটে পড়া ২ ব্যাংককে ২৪ হাজার কোটি টাকার তারল্য সহায়তা
যেভাবে গ্রেফতার হলেন সাঈদ খোকন
যেভাবে গ্রেফতার হলেন সাঈদ খোকন
জনতা ব্যাংকের এমডি নিয়োগ নিয়ে প্রশ্ন তুললেন হাসনাত, যা বললেন অর্থমন্ত্রী
জনতা ব্যাংকের এমডি নিয়োগ নিয়ে প্রশ্ন তুললেন হাসনাত, যা বললেন অর্থমন্ত্রী
টুঙ্গিপাড়ায় দুই বছর পর খুললো বঙ্গবন্ধুর সমাধি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয়
টুঙ্গিপাড়ায় দুই বছর পর খুললো বঙ্গবন্ধুর সমাধি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয়