সাগরে ঘূর্ণিঝড় ‘আকভান’, সমুদ্রবন্দরে ২ নম্বর সংকেত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ নভেম্বর ২০২৬, ১২:৫৮ আপডেট : ১৭ নভেম্বর ২০২৬, ১২:৫৮

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে আকভান এ পরিণত হয়ে ভারতের অন্ধ্র উপকূলের দিকে অগ্রসর হচ্ছে। এটি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও শক্তিশালী হয়ে আগামী ২০ নভেম্বর দুপুর নাগাদ অতি প্রবল ঘূর্ণিঝড় আকারে ভারতের অন্ধ্র উপকূল অতিক্রম করতে পারে। এদিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে দেশের চার সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদফতর।

মঙ্গলবার (১৭ নভেম্বর) আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘূর্ণিঝড়টি মঙ্গলবার সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৩০০ কিলোমিটার, কক্সবাজার থেকে ১ হাজার ২৪০ কিলোমিটার, মোংলা থেকে ১ হাজার ২২০ কিলোমিটার এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ২০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।

ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার। দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে এ গতিবেগ ঘণ্টায় ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের কাছাকাছি সাগর খুবই উত্তাল রয়েছে।

এ অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

এদিকে ঘূর্ণিঝড়টির প্রভাবে বাংলাদেশেও আবহাওয়ার পরিবর্তন হতে পারে। আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার সন্ধ্যা থেকে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বুধবার এসব বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় দেশের রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

/এসএনএস/এএস/
সম্পর্কিত
বায়ুদূষণে আজ এক নম্বরে ঢাকা, বাতাসের মান ‘ঝুঁকিপূর্ণ’
আজ হতে পারে বৃষ্টি, আরও কমবে তাপমাত্রা
ভরদুপুরেও ঢেকে আছে ঢাকার আকাশ, কুয়াশা নাকি অন্য কিছু?
সর্বশেষ খবর
মেসিকে চান স্কালোনি, রাখলেন দরজা খোলা
মেসিকে চান স্কালোনি, রাখলেন দরজা খোলা
‘শ্রমবান্ধব নীতি ও কাজের ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্রের ডিএফসির অর্থায়ন প্রাপ্তি’
‘শ্রমবান্ধব নীতি ও কাজের ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্রের ডিএফসির অর্থায়ন প্রাপ্তি’
বাস ও কাউন্টার থেকে মুছে দেওয়া হলো ‘টুঙ্গিপাড়া’
বাস ও কাউন্টার থেকে মুছে দেওয়া হলো ‘টুঙ্গিপাড়া’
বায়তুল মোকাররমের খতিবকে তওবা করতে বললেন আমির হামজা
বায়তুল মোকাররমের খতিবকে তওবা করতে বললেন আমির হামজা
সর্বাধিক পঠিত
অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করা সাবেক ছাত্রদল নেতাকে ডাকলেন প্রশাসক
অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করা সাবেক ছাত্রদল নেতাকে ডাকলেন প্রশাসক
সংকটে পড়া ২ ব্যাংককে ২৪ হাজার কোটি টাকার তারল্য সহায়তা
সংকটে পড়া ২ ব্যাংককে ২৪ হাজার কোটি টাকার তারল্য সহায়তা
যেভাবে গ্রেফতার হলেন সাঈদ খোকন
যেভাবে গ্রেফতার হলেন সাঈদ খোকন
জনতা ব্যাংকের এমডি নিয়োগ নিয়ে প্রশ্ন তুললেন হাসনাত, যা বললেন অর্থমন্ত্রী
জনতা ব্যাংকের এমডি নিয়োগ নিয়ে প্রশ্ন তুললেন হাসনাত, যা বললেন অর্থমন্ত্রী
টুঙ্গিপাড়ায় দুই বছর পর খুললো বঙ্গবন্ধুর সমাধি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয়
টুঙ্গিপাড়ায় দুই বছর পর খুললো বঙ্গবন্ধুর সমাধি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয়