খুলনা থেকে ঢাকার বাস চলাচল বন্ধ

খুলনা প্রতিনিধি
১৮ নভেম্বর ২০২৬, ২১:০১ আপডেট : ১৮ নভেম্বর ২০২৬, ২১:০১

নিরাপত্তাজনিত কারণে খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ রেখেছে বাস মালিক সমিতি। এতে ভোগান্তিতে পড়েছেন ঢাকাগামী যাত্রীরা। অনেকেই বাস টার্মিনালে এসে বাস না পেয়ে বিপাকে পড়েছেন।

বুধবার (১৮ নভেম্বর) দুপুরের পর গোপালগঞ্জের বিভিন্ন স্থানে বাস ভাঙচুর ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এর পরিপ্রেক্ষিতে যাত্রী ও যানবাহনের নিরাপত্তার কথা বিবেচনা করে বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় বাস মালিক সমিতি।

খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. জাহিদ হোসেন খান বলেন, দুপুরের পর থেকে গোপালগঞ্জের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে বাস ভাঙচুর ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে যাত্রী ও যানবাহনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দেয়। এ পরিস্থিতিতে পরিবহন মালিকরা নিজেরাই বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেন।

তিনি জানান, পদ্মা বহুমুখী সেতু হয়ে গোপালগঞ্জের ওপর দিয়ে চলাচলকারী দূরপাল্লার বাসের পাশাপাশি ঢাকা, কক্সবাজার, সিলেট, চট্টগ্রাম, বরিশাল ও রাজবাড়ী রুটের বাস চলাচলও আপাতত বন্ধ রয়েছে।

/এফআর/
সম্পর্কিত
সারা দিন গোপালগঞ্জে যা ঘটলো, হঠাৎ কারাগারে বাড়তি নিরাপত্তা
আ.লীগের দেওয়া আগুনে পুড়েছে থানা-পুলিশের একাধিক গাড়ি, সঙ্গে এমপি জিলানীরসহ ২০ বাড়ি
তিন জেলায় ২৬ প্লাটুন আনসার মোতায়েন
সর্বশেষ খবর
দুই বাসে আগুন, ডিবি পুলিশ বলছে নিষিদ্ধ ছাত্রলীগের কাজ
দুই বাসে আগুন, ডিবি পুলিশ বলছে নিষিদ্ধ ছাত্রলীগের কাজ
আওয়ামী লীগের সাবেক এমপির বাড়িতে আগুন
আওয়ামী লীগের সাবেক এমপির বাড়িতে আগুন
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
কে কত বড় মাছ কিনলেন, চলছে সেই প্রতিযোগিতা: একদিনে বিক্রি কোটি টাকা
কে কত বড় মাছ কিনলেন, চলছে সেই প্রতিযোগিতা: একদিনে বিক্রি কোটি টাকা
সর্বাধিক পঠিত
ওসমান ফারুকের পর একাধিক নেতার পদত্যাগের গুঞ্জন, যা বললো বিএনপি
ওসমান ফারুকের পর একাধিক নেতার পদত্যাগের গুঞ্জন, যা বললো বিএনপি
ফাইনাল শেষে একে অন্যকে গার্ড অব অনার দিলো ভারত-পাকিস্তান 
ফাইনাল শেষে একে অন্যকে গার্ড অব অনার দিলো ভারত-পাকিস্তান 
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
পোশাক শ্রমিকের ন্যায্য মজুরি ২৪ হাজার ২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির
পোশাক শ্রমিকের ন্যায্য মজুরি ২৪ হাজার ২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির
কে এই গ্রেনেড বাবু, যার ভয়ে কাঁপছে খুলনা
কে এই গ্রেনেড বাবু, যার ভয়ে কাঁপছে খুলনা