খুলনায় রবীন্দ্রনাথের গ্রাফিতিতে আবারও কালি লেপন

খুলনা প্রতিনিধি
২২ নভেম্বর ২০২৬, ১৫:৩২ আপডেট : ২২ নভেম্বর ২০২৬, ১৫:৩২

খুলনা মহানগরীর শিববাড়ি মোড়ে দেয়ালে আঁকা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে আবারও কালো রং ছিটিয়ে বিকৃত করেছে দুর্বৃত্তরা। ১৬ দিনের ব্যবধানে একই প্রতিকৃতিতে দ্বিতীয়বারের মতো এ ঘটনা ঘটলো।

রবিবার (২২ নভেম্বর) সকালে শিববাড়ি মোড়ের দেয়ালচিত্রে কালি লেপনের বিষয়টি নজরে আসে। খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) উদ্যোগে আঁকা দেয়ালের অন্যান্য গ্রাফিতি অক্ষত থাকলেও রবীন্দ্রনাথ ঠাকুরের মুখমণ্ডলে স্প্রে করে কালো রং ছিটিয়ে দেওয়া হয়েছে।

মহানগরীর গুরুত্বপূর্ণ শিববাড়ি মোড়ে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) ভবনের বিপরীতে রেলওয়ের সীমানাপ্রাচীরে এসব দেয়ালচিত্র আঁকা হয়েছে। সেখানে জাতীয় ও বিশিষ্ট ব্যক্তিদের প্রতিকৃতির পাশাপাশি জুলাই আন্দোলনের বিভিন্ন ঘটনাও তুলে ধরা হয়েছে। প্রতিকৃতিগুলোর মধ্যে রয়েছেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, কবি মাইকেল মধুসূদন দত্ত এবং জুলাই আন্দোলনে নিহত আবু সাঈদ ও ওসমান হাদি।

খুলনা সদর থানার ওসি লোকমান হোসেন বলেন, তিনি বিষয়টি জেনেছেন। কারা এ ঘটনা ঘটিয়েছে, তা শনাক্ত করার চেষ্টা চলছে।

এর আগে গত ৬ নভেম্বর একই দেয়ালচিত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে কালো কালি মাখিয়ে বিকৃত করেছিল দুর্বৃত্তরা। পরদিন ৭ নভেম্বর কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুর উদ্যোগে প্রতিকৃতিটি নতুন করে আঁকা হয়। এর ১৬ দিনের মাথায় আবারও একই প্রতিকৃতিতে কালি লেপনের ঘটনা ঘটলো।

/আরএইচ/
সম্পর্কিত
রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে কালি দেওয়া ব্যক্তিদের খুঁজে বের করার নির্দেশ
আবারও কালিতে ঢেকে দিয়েছে রবীন্দ্রনাথের গ্রাফিতি, পাশেই লাগিয়েছে প্রচারপত্র
রবীন্দ্রনাথের গ্রাফিতি মোছা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা রোধে পদক্ষেপ চেয়ে রিট 
সর্বশেষ খবর
বঙ্গোপসাগরে নজরদারি বাড়াতে ইতালির কারিগরি সহায়তার আশ্বাস
বঙ্গোপসাগরে নজরদারি বাড়াতে ইতালির কারিগরি সহায়তার আশ্বাস
‘বিছানায় শুয়ে পাকিস্তানের কাছে হার দেখে অনেক খারাপ লেগেছে’
‘বিছানায় শুয়ে পাকিস্তানের কাছে হার দেখে অনেক খারাপ লেগেছে’
সাভারে ইয়ামিন হত্যা: সাবেক এমপি সাইফুলসহ ১৯ আসামির বিচার শুরুর আদেশ
সাভারে ইয়ামিন হত্যা: সাবেক এমপি সাইফুলসহ ১৯ আসামির বিচার শুরুর আদেশ
‘মিস ইউনিভার্স’ থেকে নতুন খবর দিলেন মাহি
‘মিস ইউনিভার্স’ থেকে নতুন খবর দিলেন মাহি
সর্বাধিক পঠিত
বৈশাখী টিভির ডিএমডি গ্রেফতার 
বৈশাখী টিভির ডিএমডি গ্রেফতার 
বধূ সেজে অপেক্ষা, অতিথিদের রান্নাবান্নাও শেষ: এলো না বরপক্ষ
বধূ সেজে অপেক্ষা, অতিথিদের রান্নাবান্নাও শেষ: এলো না বরপক্ষ
আড়াই বছর পর শেখ মুজিবের সমাধিসৌধ ধুয়ে-মুছে পরিষ্কার করলো স্থানীয়রা
আড়াই বছর পর শেখ মুজিবের সমাধিসৌধ ধুয়ে-মুছে পরিষ্কার করলো স্থানীয়রা
বিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ
বিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ
নড়াইলে আসলে কী ঘটেছিল, যা বলছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন
নড়াইলে আসলে কী ঘটেছিল, যা বলছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন