‘বিছানায় শুয়ে পাকিস্তানের কাছে হার দেখে অনেক খারাপ লেগেছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ নভেম্বর ২০২৬, ১৫:৩৫ আপডেট : ২২ নভেম্বর ২০২৬, ১৫:৩৫

সাফ চ্যাম্পিয়নশিপে দেশের মাটিতে শিরোপা জয়ের স্বপ্ন দেখেছিল বাংলাদেশ। কিন্তু সেই স্বপ্ন পূরণের লড়াইয়ে এবার দলের পাশে থাকতে পারছেন না সাদউদ্দিন। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে পাওয়া চোট তাকে ছিটকে দিয়েছে দীর্ঘ সময়ের জন্য। উন্নত চিকিৎসার জন্য ভারতের মুম্বাইয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন জাতীয় দলের এই ডিফেন্ডার। সেখানে পায়ে চতুর্থবারের মতো অস্ত্রোপচার করাতে হবে তাকে। সব মিলিয়ে ছয় থেকে সাত মাস মাঠের বাইরে থাকতে হতে পারে।

ঢাকায় শ্রীলঙ্কার বিপক্ষে সাফ চ্যাম্পিয়নশিপের ম্যাচে পায়ে চোট পেয়ে মাঠ ছাড়তে হয়েছিল সাদউদ্দিনকে। মুম্বাইয়ে চিকিৎসক নন্দ কুমারের অধীনে অস্ত্রোপচার করানোর পরিকল্পনা রয়েছে তার। এর আগে একই পায়ে তিনবার অস্ত্রোপচার হয়েছে এই ফুটবলারের। এবার অপেক্ষা চতুর্থবারের।

দীর্ঘ সময় মাঠের বাইরে থাকার খবরে স্বাভাবিকভাবেই হতাশ সাদউদ্দিন। বিশেষ করে সাফের গুরুত্বপূর্ণ সময়ে দলের বাইরে চলে যাওয়াটা মেনে নিতে কষ্ট হচ্ছে।

বাংলা ট্রিবিউনকে সাদউদ্দিন বলেছেন, ‘আসলে অনেক খারাপ লাগছে। বিশেষ করে সাফ ফুটবলে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে আমরা শুরু থেকেই ভালো খেলছিলাম। পুরো ম্যাচেই আমাদের পারফরম্যান্স ভালো ছিল। হঠাৎ পায়ে ব্যথা পেয়ে মাঠ ছাড়তে হয়। ইনজুরিটা আমাকে বেশ ভোগাচ্ছে। এখন উন্নত চিকিৎসার জন্য ভারতে যেতে হচ্ছে। সেখানে অস্ত্রোপচার হবে। আশা করছি, কয়েক দিনের মধ্যেই মুম্বাই যেতে পারবো।’

চিকিৎসকের সঙ্গে কথা বলে ছয় থেকে সাত মাস মাঠের বাইরে থাকার ধারণা পেয়েছেন সাদউদ্দিন। ফলে ঘরোয়া ও আন্তর্জাতিক ফুটবলের গুরুত্বপূর্ণ সময়টা মাঠের বাইরে থেকেই কাটাতে হবে তাকে।

দলের খেলা টেলিভিশনে দেখলেও মাঠে থাকতে না পারার আক্ষেপ তাড়িয়ে বেড়াচ্ছে এই ডিফেন্ডারকে। শ্রীলঙ্কাকে ৪-০ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছিল বাংলাদেশ। কিন্তু শেষ চারে পাকিস্তানের কাছে শেষ মুহূর্তের গোলে হেরে বিদায় নিতে হয় স্বাগতিকদের। বিছানায় শুয়ে দলের সেই হার দেখা আরও বেশি কষ্ট দিয়েছে সাদউদ্দিনকে।

তার ভাষায়, ‘পাকিস্তানের বিপক্ষে ম্যাচটা দেখে আমার মনে হচ্ছিল, নিজেই মাঠে নেমে যাই। এত খারাপ লাগছিল! পাকিস্তানের কাছে হেরে বিদায় নেওয়াটা আমার কাছে ভালো লাগেনি। নিজের ঘরের মাঠে সাফ জিততে না পারার আক্ষেপ থেকেই যাবে। আসলে বিছানায় শুয়ে পাকিস্তানের কাছে হার দেখে অনেক খারাপ লেগেছে।’

তবে ইনজুরির কাছে হার মানতে রাজি নন সাদউদ্দিন। আগের তিনটি অস্ত্রোপচারের পরও সুস্থ হয়ে মাঠে ফিরেছিলেন। এবারও সেই আত্মবিশ্বাস ধরে রেখে পুনর্বাসন শেষে নিজের সেরাটা নিয়েই ফিরতে চান তিনি।

সাদউদ্দিন বলেন, ‘আমার আগেও তিনবার অস্ত্রোপচার হয়েছিল। তিনবারই ফিরে এসেছিলাম। এবার চতুর্থবারের মতো অস্ত্রোপচার হতে যাচ্ছে। সবাই আমার জন্য দোয়া করবেন। আমি আবার ফিরে আসবো। ফিটনেস ঠিক রেখে, নিজের সেরাটা দেওয়ার মতো অবস্থায় ফিরতে চাই। সবার কাছে সেই দোয়াই চাইছি।’

 

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
তরুণদের ‘নিজেদের ওপর বিশ্বাস রাখো’ মন্ত্র দিয়ে চ্যাম্পিয়ন মুসা
ফাইনাল শেষে একে অন্যকে গার্ড অব অনার দিলো ভারত-পাকিস্তান 
২০০৩ সাফজয়ী সেই ১১ ফুটবলার এখন কে কোথায়?
সর্বশেষ খবর
বঙ্গোপসাগরে নজরদারি বাড়াতে ইতালির কারিগরি সহায়তার আশ্বাস
বঙ্গোপসাগরে নজরদারি বাড়াতে ইতালির কারিগরি সহায়তার আশ্বাস
খুলনায় রবীন্দ্রনাথের গ্রাফিতিতে আবারও কালি লেপন
খুলনায় রবীন্দ্রনাথের গ্রাফিতিতে আবারও কালি লেপন
সাভারে ইয়ামিন হত্যা: সাবেক এমপি সাইফুলসহ ১৯ আসামির বিচার শুরুর আদেশ
সাভারে ইয়ামিন হত্যা: সাবেক এমপি সাইফুলসহ ১৯ আসামির বিচার শুরুর আদেশ
‘মিস ইউনিভার্স’ থেকে নতুন খবর দিলেন মাহি
‘মিস ইউনিভার্স’ থেকে নতুন খবর দিলেন মাহি
সর্বাধিক পঠিত
বৈশাখী টিভির ডিএমডি গ্রেফতার 
বৈশাখী টিভির ডিএমডি গ্রেফতার 
বধূ সেজে অপেক্ষা, অতিথিদের রান্নাবান্নাও শেষ: এলো না বরপক্ষ
বধূ সেজে অপেক্ষা, অতিথিদের রান্নাবান্নাও শেষ: এলো না বরপক্ষ
আড়াই বছর পর শেখ মুজিবের সমাধিসৌধ ধুয়ে-মুছে পরিষ্কার করলো স্থানীয়রা
আড়াই বছর পর শেখ মুজিবের সমাধিসৌধ ধুয়ে-মুছে পরিষ্কার করলো স্থানীয়রা
বিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ
বিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ
নড়াইলে আসলে কী ঘটেছিল, যা বলছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন
নড়াইলে আসলে কী ঘটেছিল, যা বলছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন