আবারও কালিতে ঢেকে দিয়েছে রবীন্দ্রনাথের গ্রাফিতি, পাশেই লাগিয়েছে প্রচারপত্র

খুলনা প্রতিনিধি
০৬ নভেম্বর ২০২৬, ২১:২৫ আপডেট : ০৬ নভেম্বর ২০২৬, ২১:২৫

খুলনা রেল স্টেশনের দেয়ালে আঁকা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতি কালি দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে বিষয়টি সবার নজরে আসে।

খুলনা সদর থানার ওসি লোকমান হোসেন বলেন, বিকালে বিষয়টি জানতে পেরে খোঁজখবর নেওয়া শুরু করি। শুক্রবার সড়কের বিপরীত পাশের সব ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। এ জন্য কারা, কখন এটি করেছে জানা যায়নি।

প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনায় আগমন উপলক্ষে খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) উদ্যোগে নগরের রেলস্টেশনের দেয়ালে জুলাই অভ্যুত্থান, সুন্দরবন, ষাটগম্বুজ মসজিদ, পাটশিল্পের গ্রাফিতির সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলামসহ খুলনা অঞ্চলের শিল্প, সাহিত্য ও সংস্কৃতিতে অবদান রাখা গুণীজনদের প্রতিকৃতি আঁকা হয়।

ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, পুরাতন যশোর রোডের পাশে দেয়ালে ফকির লালন সাঁই, চিত্রশিল্পী এস এম সুলতান, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মাইকেল মধূসুদন দত্তের প্রতিকৃতি ছিল। এর মধ্যে শুধু রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি দেওয়া হয়েছে।

এর পাশে দুটি প্রচারপত্র লাগিয়ে দেওয়া হয়েছে।

‘ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা’ শিরোনামে ওই পোস্টারে বিভিন্ন উক্তির সঙ্গে লেখা ছিল ‘তিতুমীরের বাংলায়, মুসলিম ও পূর্ব বাংলা বিদ্বেষী রঠার ঠাঁই নাই/ভারত বন্দনার ঠাঁই নাই’।

এদিকে প্রতিকৃতিতে কালি দেওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, ‘এসব প্রতিকৃতি আমাদের শিশু-কিশোরদের মুক্তচিন্তার বিকাশ ঘটাবে। কালি দিয়ে তারা তাদের সংকীর্ণ মনন ও অসুস্থতার পরিচয় দিয়েছে।’

এর আগে ১০ অক্টোবর ঢাকায় রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতির মুখমণ্ডলে কালি দেওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব আল নূর মোহাম্মদ আয়াশসহ চার জনকে আটক করে পুলিশ।

/এফআর/
সম্পর্কিত
পুলিশ সদস্যকে রাতে ডেকে নিয়ে হাত-পা ভেঙে রগ কেটে দেওয়ার অভিযোগ
মোটরসাইকেলে ৬ জন এসে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি
বগুড়ায় পুলিশের ওপর ‘মব’, মারধর করে ছিনিয়ে নিয়েছে আসামি
সর্বশেষ খবর
ধর্মীয় পরিচয় কোনও বিভাজনের কারণ হতে পারে না: ডেপুটি স্পিকার
ধর্মীয় পরিচয় কোনও বিভাজনের কারণ হতে পারে না: ডেপুটি স্পিকার
হোটেলের বেসিনে গুদামের সাইনবোর্ড লাগিয়ে সার ডিলার হলেন কৃষকদল নেতা
হোটেলের বেসিনে গুদামের সাইনবোর্ড লাগিয়ে সার ডিলার হলেন কৃষকদল নেতা
‘৯ নভেম্বর নতুন চাঁদ উঠবে’, ইরানে নতুন হামলার ছক ট্রাম্পের
‘৯ নভেম্বর নতুন চাঁদ উঠবে’, ইরানে নতুন হামলার ছক ট্রাম্পের
রবিবার থেকে স্বাভাবিক হচ্ছে পোশাকশিল্প, পুরোদমে উৎপাদনের প্রস্তুতি 
রবিবার থেকে স্বাভাবিক হচ্ছে পোশাকশিল্প, পুরোদমে উৎপাদনের প্রস্তুতি 
সর্বাধিক পঠিত
সঞ্চয়পত্রের মুনাফায় সংসার চলে যাদের, তাদের জন্য সুখবর নাকি দুঃসংবাদ?
সঞ্চয়পত্রের মুনাফায় সংসার চলে যাদের, তাদের জন্য সুখবর নাকি দুঃসংবাদ?
প্রথমদিন সেন্টমার্টিনে ৮৩৭ পর্যটক, যেতে খরচ লাগে কত
প্রথমদিন সেন্টমার্টিনে ৮৩৭ পর্যটক, যেতে খরচ লাগে কত
গাজীপুর সাফারি পার্কে জন্ম নিয়েছে নীলগাইয়ের চার শাবক
গাজীপুর সাফারি পার্কে জন্ম নিয়েছে নীলগাইয়ের চার শাবক
প্রতিদ্বন্দ্বী নাকি সহকর্মী, একসঙ্গে কয়টি সিনেমা করেছেন মৌসুমী-শাবনূর
প্রতিদ্বন্দ্বী নাকি সহকর্মী, একসঙ্গে কয়টি সিনেমা করেছেন মৌসুমী-শাবনূর
কেন ভারতের এই গ্রামটিকে বলা হয় ‘মিলিয়নিয়ার ভিলেজ’
কেন ভারতের এই গ্রামটিকে বলা হয় ‘মিলিয়নিয়ার ভিলেজ’