প্রতিটি উপজেলায় একটি করে স্টেডিয়াম নির্মাণ করা হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

নড়াইল প্রতিনিধি
২২ এপ্রিল ২০১৬, ১৮:৪৩আপডেট : ২২ এপ্রিল ২০১৬, ১৮:৪৭

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার বাংলাদেশের প্রতিটি উপজেলায় একটি করে স্টেডিয়াম নির্মাণ করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার। তিনি বলেন, ইতোমধ্যে ১৩০টি স্টেডিয়াম নির্মাণে অর্থ ছাড় করেছে একনেক। দুই-তিন মাসের মধ্যে টেন্ডারের মাধ্যমে এসব স্টেডিয়ামের নির্মাণ কাজ শুরু হবে। শুক্রবার (২২ এপ্রিল) জেলার কালিয়া উপজেলার নড়াগাতি থানাধীন অরুনিমা রিসোর্টে ক্রিকেট টুর্নামেন্টের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ড. বীরেন বলেন, বর্তমান সরকার ক্রীড়া ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন এনেছে। এ সরকার ক্ষমতায় আসার পর ক্রিকেটে সারাবিশ্বে গৌরবময় সন্মান অর্জন করেছে বাংলাদেশ। আমরা খেলোয়াড়দের তথা ক্রীড়া ক্ষেত্রে সবসময় পৃষ্ঠপোষকতা করে থাকি। যে কারণে তৃণমূল থেকে খেলোয়াড়রা তাদের যোগ্যতা ও নৈপুণ্যতা অর্জন করতে সক্ষম হচ্ছে।
যুব ও ক্রীড়ামন্ত্রী আরও বলেন, ফুটবলের উন্নয়নের জন্য আমরা সিলেটে ফুটবল একাডেমি নির্মাণ করেছি।
অরুনিমা রিসোর্টের চেয়ারপারসন ওয়াজিয়া শারমিন শুভ্রার সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রায়হান কাওসার, কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার জাহিদ হোসেন, রিসোর্টের সত্বাধিকারী মোল্লা খবির উদ্দিন, পরিচালক ইরফান আহম্মেদ, শুকতাইল ইউপি চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম, নড়াগাতি থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিয়াজ খান প্রমুখ।

আরও পড়ুন:

হোটেলে মুসল্লিদের হামলা, আটক ৬, আহত ২

/এআর /এএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম