ঝিনাইদহে আ.লীগ ও বিএনপি সমর্থকদের সংঘর্ষে আহত ৫

ঝিনাইদহ প্রতিনিধি
২২ এপ্রিল ২০১৬, ২১:০২আপডেট : ২২ এপ্রিল ২০১৬, ২১:০২

সংঘর্ষ ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়নের বাসুদেবপুর বাজারে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন ফিদু মুন্সি (৪৮), আব্দুর রশিদ (৩৫), আব্দুল হান্নান (৪০), জাহাঙ্গীর হোসেন (৪০) ও হাফিজুর রহমান (৪০)। তাদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ফিদু মুন্সীর অবস্থার অবনতি হওয়ায় সন্ধ্যায় সাড়ে ৬টার দিকে ঢাকা মেডিক্যালে রেফার্ড করা হয়েছে।
ঝিনাইদহের সহকারী পুলিশ সুপার গোপিনাথ কানজিলাল জানান, বিকালে আওয়ামী লীগ সমর্থিত কিছু লোকজন বাসুদেবপুর বাজারে যায়। বাজারে আব্দুল মান্নান ওরফে ভীম নামে বিএনপি সমর্থক একজনের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। পরে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।
তিনি আরও বলেন, এ সংঘর্ষ ইউপি নির্বাচন বা রাজনৈতিক নয়। পূর্ব শত্রুতার জের ধরে তাদের মধ্যে সংঘর্ষ হয়। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে শান্ত বলে তিনি জানান।

আরও পড়তে পারেন: 
ইউপি নির্বাচন ২০১৬ কালীগঞ্জের ৭৮টি কেন্দ্রের মধ্যে সবই ঝুঁকিপূর্ণ

/বিটি/এএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের