অবৈধ অনুপ্রবেশের অভিযোগে শিশুসহ ৩৩ বাংলাদেশি আটক

বেনাপোল প্রতিনিধি
২৩ এপ্রিল ২০১৬, ১৪:৪৬আপডেট : ২৩ এপ্রিল ২০১৬, ১৫:০৮

অবৈধ অনুপ্রবেশের অভিযোগে শিশুসহ ৩৩ বাংলাদেশি আটক বেনাপোলের দৌলতপুর সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ৩৩ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। এদের মধ্যে এক শিশু, আট নারী ও ২৪ জন পুরুষ রয়েছে।
শনিবার সকালে বেনাপোলের উত্তর দৌলতপুর সীমান্তে মাঠের মধ্য থেকে তাদের আটক করা হয়। তবে এ সময় কোনও দালালকে আটক করতে পারেনি বিজিবি।
আটকরা যশোর, খুলনা, নড়াইল, গোপালগঞ্জ, ফরিদপুর, পিরোজপুর ও বাগেরহাট জেলার বাসিন্দা।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের পুটখালী ক্যাম্পের সুবেদার সামসুল হক জানান, তাদের কাছে গোপন সংবাদ আসে অবৈধ পারাপারকারীরা বেনাপোলের দৌলতপুর  সীমান্ত পথে বেশ কিছু নারী-পুরুষকে পার করে দেশে আনছে। এ সময় বিজিবি সদস্যরা সেখানে অভিযান চালালে দালালরা তাদের ফেলে পালিয়ে যায়। পরে সেখান থেকে শিশুসহ ৩৩ বাংলাদেশিকে আটক করে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়।

বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি অপূর্ব হাসান বলেন, আটকদের বিরুদ্ধে অবৈধ পারাপারের আইনে মামলা দিয়ে যশোর আদালতে পাঠানো হবে।

আরও পড়ুন: 

শ্যাম্পুর বোতলে আধা কেজি স্বর্ণ! শ্যাম্পুর বোতলে আধা কেজি স্বর্ণ!

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের