ময়মনসিংহে দম্পতি খুনের ঘটনায় কলেজছাত্র মিঠুর ফাঁসি

ময়মনসিংহ প্রতিনিধি
২৬ জুন ২০১৬, ১৭:৫৩আপডেট : ২৬ জুন ২০১৬, ১৮:০৯

ময়মনসিংহে বৃদ্ধ দম্পত্তিকে খুনের ঘটনায় কলেজ ছাত্র গোলাম মোস্তফা মিঠুর (২৩) ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। রবিবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ড. আমির উদ্দিন এই রায় ঘোষণা করেন। ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি মিঠুর (২৩) বাড়ি ঝিনাইদহের কোটচাঁদপুর থানার ছয়খাদা গ্রামে।

আদালত

রায়ের বিবরণে জানা যায়, ময়মনসিংহের রুমডো ইনস্টিটিউট অব মডার্ন টেকনোলজির ছাত্র গোলাম মোস্তফা মিঠু এক সময় শহরের আকুয়া এলাকার অবসরপ্রাপ্ত পোস্ট মাস্টার আব্দুল হক (৬৮) ও তার স্ত্রী অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষিকা রায়তুন নেসার (৬৩) বাসায় ভাড়া থাকতো। ২০১৪ সালের ১২ জুলাই রাতে মিঠু ওই দম্পত্তির কাছে টাকা ধার চেয়ে না পাওয়ায় ক্ষিপ্ত হয়ে ধারালো দা দিয়ে তাদের দু’জনকে কুপিয়ে হত্যা করে। পালানোর সময় স্থানীয়রা তাকে হাতে-নাতে আটক করে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় নিহত দম্পত্তির বড় ছেলে হাসিবুল হক রানা বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে আসামির স্বীকারোক্তি ও সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত ফাঁসির রায় ঘোষণা করেন। 

 /জেবি/টিএন/   

আরও পড়ুন:

রোজায় ১৮ জেলায় পৌঁছায়নি টিসিবি’র পণ্য

রংপুর অঞ্চলের ডিলারদের অভিযোগ: ব্যাপক চাহিদা তবুও বন্ধ করা হয়েছে পণ্য সরবরাহ

চট্টগ্রামের ৬ জেলার মানুষ পাননি টিসিবি’র কোনও পণ্য

সম্পর্কিত
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের