শেরপুরে গণধর্ষণ মামলায় ৩ জনের যাবজ্জীবন

শেরপুর প্রতিনিধি
৩১ জুলাই ২০১৬, ২০:৩৩আপডেট : ৩১ জুলাই ২০১৬, ২০:৩৩

আইন-আদালত শেরপুরে এক কলেজ ছাত্রীকে অপহরণ করে গণধর্ষণের ঘটনায় তিন ধর্ষকের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। রবিবার বিকালে শেরপুরের নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত বিচারক জেলা ও দায়রা জজ কিরণ শংকর হালদার এ রায় ষোষণা করেন।

সাজাপ্রাপ্তরা হলেন শহরের শেখ হাটি এলাকার চাঁন মিয়া (৩৫), নজু শেখ (২৭) ও মো. শামীম মিয়া (২২)। এছাড়া প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। মামলার অপর ধারায় প্রত্যেকের ১৪ বছর সশ্রম কারাদণ্ড ও ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এ মামলায় মো. ইয়াকুব আলী ও রসুল মিয়া নামে দুজনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

মামলার নথি ও আদালত সূত্রে জানা যায়, ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার এক চাল ব্যবসায়ীর মেয়ে গণধর্ষণের শিকার ওই কলেজ ছাত্রী শেরপুর জেলার শেখহাটি মহল্লায় বোনের সঙ্গে  ভাড়া বাড়িতে থেকে নাগপাড়া এলাকার বিজ্ঞান কলেজে পড়তেন। ২০১৫ সালের ২৬ জুলাই রাত ৯টার দিয়ে ইজিবাইকে বাসায় ফেরার পথে শহরের নারায়ণপুর এলাকার এটিআই মোড় থেকে কতিপয় দুর্বৃত্ত ওই কলেজ ছাত্রীকে অপহরণ করে গাজীরখামার এলাকা নিয়ে গণধর্ষণ করে। এ ঘটনায় ওই কলেজ ছাত্রী বাদী হয়ে ছয়জনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে শেরপুর সদর থানায় মামলা করেন। মামলাটির তদন্ত কর্মকর্তা সদর থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাজহারুল করিম তদন্ত শেষে শেখ হাটি এলাকার চাঁন মিয়া, নজু শেখ, মো. শামীম মিয়া, মো. ইয়াকুব আলী ও রসুল মিয়া নামে পাঁচজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। আদালত ৯ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে রবিবার চাঁন মিয়া, নজু শেখ, মো. শামীম মিয়াকে পৃথক দুটি ধারায় যাবব্জীবন সশ্রম কারাদণ্ড ও ১৪ বছরের সশ্রম কারাদণ্ড এবং মো. ইয়াকুব আলী ও রসুল মিয়াকে বেকসুর খালাস দেন।

রাষ্ট্রপক্ষের পিপি অ্যাডভোকেট গোলাম কিবরিয়া বুলু জানান, আসামিপক্ষ প্রভাবশালী হওয়ায় মামলার একপর্যায়ে আসামিরা বাদীপক্ষকে মামলাটি আপোসে বাধ্য করলেও আদালত ঘটনার গুরুত্ব বিবেচনায় আসামিদের বিরুদ্ধে এ সাজার রায় ঘোষণা করেন। এ রায় একটি দৃষ্টান্ত হয়ে থাকবে।

অপরদিকে, আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবুল মানসুর স্বপন বলেন, রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে।

আরও পড়ুন:

নড়াইলে জোড়া খুনের মামলায় ২৩ জনের যাবজ্জীবন

বান্দরবানে হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন 

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম