জামালপুরে ব্রহ্মপুত্র নদ থেকে নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার

জামালপুর প্রতিনিধি
০১ আগস্ট ২০১৬, ১৫:৫১আপডেট : ০১ আগস্ট ২০১৬, ১৫:৫১

জামালপুর জামালপুরে পুরাতন ব্রহ্মপুত্র নদ থেকে হেলাল উদ্দিন (৩০) নামে নিখোঁজ এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে ডুবুরি দল। সোমবার  বেলা ১১টায় জামালপুর পৌর এলাকার নাওভাঙ্গাচর এলাকায় নদ থেকে ওই লাশ উদ্ধার করা হয়।

মৃত হেলাল উদ্দিন জামালপুর পৌর এলাকার মিয়াপাড়া গ্রামের মগর মিয়ার ছেলে।

হেলাল উদ্দিনের ফুপু জোসনা বেগম জানান,  রবিবার সন্ধ্যায় হেলাল জামালপুর পৌরসভার পেছনে নদের ঘাটে হাত মুখে ধুতে যায়। একপর্যায়ে সে পা পিছলে নদে পড়ে নিখোঁজ হয়। ময়মনসিংহ থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে নদে তল্লাশি চালিয়ে আজ সোমবার হেলালের মৃতদেহ উদ্ধার করে।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিমুল ইসলাম পানিতে ডুবে হেলালের মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন:
এক মাসের মাথায় বাবা হলেন নিহত এসি রবিউল

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের