জামালপুরে সড়ক দুর্ঘটনায় ২ শিশুর মৃত্যু

জামালপুর প্রতিনিধি
১৪ সেপ্টেম্বর ২০১৬, ০২:৫৭আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৬, ০২:৫৮

জামালপুরে সড়ক দুর্ঘটনায় ২ শিশুর মৃত্যু জামালপুর জেলার দেওয়ানগঞ্জে মঙ্গলবার বিকালে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই শিশুর মৃত্যু হয়েছে। দেওয়ানগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাছিনুর রহমান বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেন।
নিহত দুই শিশু হলো দেওয়ানগঞ্জ উপজেলার মদনেরচর গ্রামের ইজ্জত আলীর মেয়ে রুপা (১০) ও একই গ্রামের আমিরুলের মেয়ে আম্বিয়া (৯)।
এ ঘটনায় আরো সাতজন আহত হয়েছে। আহতদের নাম পাওয়া যায়নি। তাদের জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী জানায়, উপজেলার সানন্দবাড়ী থেকে যাত্রীবাহী একটি লেগুনা দেওয়ানগঞ্জ যাচ্ছিল। পথিমধ্যে বাহাদুরাবাদ ইউনিয়নের পোল্যাকান্দি ব্রিজ এলাকায় পৌঁছুলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে উল্টে যায়। এতে এই হতাহতের ঘটনা ঘটে।
ওসি জানান, পুলিশ ঘটনাস্থল থেকে দুই শিশুর লাশ উদ্ধার করেছে। চালক পালিয়ে গেছে। এ ব্যাপারে মামলা দায়ের হয়েছে।

/এইচকে/

পড়ুন: ‘যা ঘটেছিল তা নিয়ে আমার আর কোনও দুঃখ নেই’ (ভিডিও)

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম